এক্সপ্লোর

KMC Poll Result 2021: শহরজুড়ে সবুজ ঝড়ের মাঝেও ৯২ নম্বর ওয়ার্ডে দুর্গ অটুট বামেদের

Kolkata Municipal Election Result 2021: ১০৩ নম্বর ওয়ার্ডে ৯২ ভোটে জয়ী সিপিএম (CPM) প্রার্থী নন্দিতা রায়। ৯২ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআই প্রার্থী মধুচ্ছন্দা দেব। বামেদের ঝুলিতে ২টি ওয়ার্ড।

কলকাতা: কলকাতা পুরভোটের (Kolkata Municipal Corporation) ফলে স্বস্তির নিশ্বাস ফেলছে তৃণমূল (TMC)। ট্রেন্ড বলছে ছোট লাল বাড়ি এবার তৃণমূলেরই দখলে। শহরজুড়ে কার্যত সবুজ ঝড় উড়ছে। একসময় যে ছোট লাল বাড়ি ছিল বামেদের দখলে, তাদের ফল কেমন? ১০৩ নম্বর ওয়ার্ডে ৯২ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়। ৯২ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআই প্রার্থী মধুচ্ছন্দা দেব। বামেদের ঝুলিতে ২টি ওয়ার্ড। অর্থাৎ পুরনো দুর্গের মধ্যে ২টি দুর্গ নিজেদের দখলে রাখল বামেরা।

কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডে এদিন উড়ল লাল আবির। মধুচ্ছন্দা দেবকে নিয়ে উচ্ছ্বাস দেখা গেল নেতা কর্মীদের মধ্য়ে। ভোটে জিতে কী বললেন তিনি? তাঁর কথায়, "যথার্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে বামেরা আরও আসন পেত। কিন্তু সেটা হয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট হয়নি সেটা প্রমাণ হল। এটা সুরক্ষা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা করাতে পেরেছি।'' তিনি আরও বলেন, আমার ওয়ার্ডে আরও অনেক কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। বাইরের কোনও প্রতিরোধ এখানকার মানুষ মেনে নেয়নি।''

 

   

 

১৪৪টি ওয়ার্ডের মধ্যে মোট ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩টি ওয়ার্ডে বিজেপি, বাম ২টি এবং কংগ্রেস জয়ী ২টি ওয়ার্ডে। নির্দল প্রার্থী জয়ী ৩টি ওয়ার্ডে। ৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা । ৪৮ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি। ১৬ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস। নির্দল ৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে। 

কলকাতা পুরভোটে তৃণমূলের ঝড়। বিদায়ী বোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম জিতেছেন বড় ব্যবধানে। জয় পেয়েছেন তাঁর ডেপুটি অতীন ঘোষও। বিদায়ী বোর্ডের ১৩ জন মেয়র পারিষদই জিতেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস কুমার, তারক সিংহ, দেবব্রত মজুমদার, রাম পেয়ারি রাম। পুরভোটে প্রার্থী হওয়া সাংসদ মালা রায় এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন। ডবল হ্যাটট্রিক হল বিজেপির মীনাদেবী পুরোহিতের। জয়ের হ্যাটট্রিক করলেন বিজয় ওঝা। প্রথমবার লড়ে ৫০ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন বিজেপির সজল ঘোষ। গড়রক্ষা করেছেন কংগ্রেসের সন্তোষ পাঠক। চমক দিয়েছেন ১৩৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি।

আরও পড়ুন: KMC Election Result 2021 : নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৬২ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূলের ফৈয়াজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget