এক্সপ্লোর

KMC Election Result 2021: মমতায় আস্থা, তৃণমূলে যোগ দিতে চান তিন নির্দল প্রার্থীই

KMC Election Result 2021: জয়ের প্রাথমিক উচ্ছ্বাস কাটিয়ে ওই তিন নির্দল প্রার্থীই জানিয়ে দিলেন, নির্দল হিসেবে ভোটে জিতলেও আগামী দিনে তৃণমূলেরই হাত ধরবেন তাঁরা।

কলকাতা: মুখ বুজে খেটে গেলেও, পরিশ্রমের মূল্য পাননি। পুরভোটে টিকিট দেয়নি দল। তাই নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবেই ভোটে দাঁড়িয়েছিলেন আয়েশা কানিজ। কিন্তু কলকাতা পুরভোটে ৪৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেই ফের তৃণমূলে ফিরতে চাইছেন তিনি। তাঁর সাফ যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাজের মানুষ। নিজের ওয়ার্ডের উন্নয়নে তাই তৃণমূল নেত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করতে চান আয়েশা।

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ১৩৪টি ওয়ার্ডে মঙ্গলবার জয়ী হয়েছে তৃণমূল। যে ১০টি ওয়ার্ড হাতছাড়া হয়েছে, তার মধ্যে ৪৩ নম্বর, ১৩৫ নম্বর এবং ১৪১ নম্বর—এই তিনটি ওয়ার্ডে নির্দল প্রার্থীরা তাদের হারিয়েছে। ৪৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের (TMC) শাগুফতা পরভীনকে হারিয়ে জী হয়েছেন নির্দল প্রার্থী আয়েশা। ১৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের আখতার নিজামি হারিয়ে রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে শিবনাথ গায়েনকে হারিয়ে জয়ী হয়েছেন পূর্বাশা নস্কর।

কিন্তু জয়ের প্রাথমিক উচ্ছ্বাস কাটিয়ে ওই তিন নির্দল প্রার্থীই জানিয়ে দিলেন, নির্দল হিসেবে ভোটে জিতলেও আগামী দিনে তৃণমূলেরই হাত ধরবেন তাঁরা। রুবিনা জানিয়েছেন, তাঁর শ্বশুর সামসুজ্জামান আনসারি এমনিতেই তৃণমূলে রয়েছেন। স্বামীও তৃণমূলের সভাপতি স্তরে রয়েছেন। তাঁরা যেমন চাইবেন, সে ভাবেই এগোবেন এবং যেদিন চাইবেন, সে দিন তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন রুবিনা।

ভোটের প্রচারে লাগাতার যে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল পূর্বাশা নস্করকে। ভোটের দিন তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল করে রাখার অভিযোগ তুলেছিলেন। এমনকি এ দিন গণনাতেও ভোট কাটা হয়েছে বলে অভিযোগ করেন পূর্বাশা। কিন্তু  ১৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হওয়ার পরই তাঁর ঘোষণা, “তৃণমূলে যোগ দেওয়া আগে থেকেই ঠিক হয়েছিল। সবাই সঙ্গে থাকলেই হল।”

৪৩ নম্বর ওয়ার্ডের আয়েশা জানিয়েই দিয়েছেন, মমতা কাজের মানুষ তিনি নিজেও কাজ করতে চান। তাই তৃণমূলে যোগ দেওয়াই লক্ষ্য তাঁর। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলও তাঁকে ডাকেনি, আর তিনিও কারও সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি বলে দাবি আয়েশা।

আরও পড়ুন: KMC Election Result 2021: কলকাতা পুরভোটে তৃণমূলের হ্যাটট্রিক, দখলে পুরসভার ৯০ শতাংশের বেশি আসন

বিজয়ী নির্দল প্রার্থীদের পাশে পেলে তৃণমূলের আসনসংখ্যা আরও বাড়বে। তবে সে নিয়ে দল, সর্বোপরি নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এ নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ বলেন, “যাঁরা আসতে চাইছেন, তাঁরা আবেদন করুন। দল সিদ্ধান্ত নেবে।” রুবিনার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে একদফা আলোচনা হয়েছে বলেও মেনে নেন ফিরহাদ। তবে বাকি দু’জনের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget