এক্সপ্লোর

Sandip Ghosh : গাড়ি ওঠা-নামার অবৈধ ব়্যাম্প, পাঁচিল ! সন্দীপ ঘোষের বাড়িতে নোটিস লাগাল পুরসভা

'কেউ বিশ্বাস করবে না আপনি ডাক্তার' বলেছিলেন সন্দীপের প্রতিবেশী, এবার সেই বাড়ির একাংশে বেআইনি নির্মাণের নোটিস লাগাল KMC

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আরও বিপাকে সন্দীপ ঘোষ । এবার  আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে নোটিস লাগিয়য়ে দিয়ে গেল কলকাতা পুরসভা। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির একটি অংশের নির্মাণ হয়েছে বেআইনিভাবে, দাবি করেছেন প্রতিবেশীরা। সম্প্রতি করা লিখিত অভিযোগের ভিত্তিতে কলকাতা পুরসভার এই নোটিস। 

চেতলার বাসিন্দা, অংশুমান সরকার নামে এক ব্য়ক্তি গত ১১ তারিখ কলকাতা পুরসভায় একটি অভিযোগ করেন। তাঁর অভিযোগ, সন্দীপ ঘোষের এই ৪ তলা বাড়ির একাংশের নির্মাণ বেআইনি। গাড়ি পার্কিংয়ের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। G+3 অর্থাৎ, ৪ তলা বিল্ডিং তৈরির জন্য় যে ওপেন স্পেস বা খোলা জায়গা রাখার নিয়ম, তা রাখা হয়নি। এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বেলা সাড়ে ১১টা-১২ টা নাগাদ সন্দীপ ঘোষের বাড়ির বাইরে একটি নোটিসটি টাঙিয়ে দিয়ে যায় কলকাতা পুরসভার একটি প্রতিনিধি দল।

প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে, সন্দীপ ঘোষের বাড়ির বাউন্ডারি ওয়ালটি তাঁদের নিজস্ব জমির বাইরে। তিনি নাকি পুরসভার জমির উপর বাউন্ডারি তুলেছেন। প্রতিবেশীদের অভিযোগ, এমন ভাবে সন্দীপ ঘোষ তাঁর বাড়ির পাঁচিল তুলেছেন আর সামনে গাড়ি ওঠা-নামার ব়্যাম্প বানিয়েছেন, তাতে প্রতিবেশীরা পড়েছেন মহা বিপদে। বৃষ্টির সময় তাঁদের বাড়ির জল পুরো যেতে পারছে না। আর সন্দীপের গাড়ি ওঠা-নামার জন্য যে ব়্যাম্প রয়েছে, তার ফলে অন্য় বাড়ির সামনের জল বেরয় না।  প্রতিবেশীদের অভিযোগ, সন্দীপ ঘোষের প্রতিবেশী সুলভ মানসিকতা একেবারেই নয়।  অন্য়ের অসুবিধা উনি দেখেন না। 

সন্দীপের বাড়ির একাংশের বেআইনি নির্মাণ নিয়ে গত ১১ তারিখ অভিযোগ জমা পড়ে। অভিযোগ জমা পড়ার পরেই নোটিস দেয় কলকাতা পুরসভা। ৩০ সেপ্টেম্বর ঘটনাস্থলে আসবেন পুরসভার প্রতিনিধিরা।  

৮৩ বদন রায় লেনে সন্দীপ ঘোষের বাড়ি।  এই পাড়ার ৮৫ নম্বর বাড়ির লোকের সঙ্গে একবার সন্দীপ ঘোষের ভয়ঙ্কর ঝগড়া হয় বলে অভিযোগ। সন্দীপ ঘোষের এক প্রতিবেশি জানান, '২০২১ সালে যখন ৮৫-এর বাসিন্দারা তাদের দিকে সন্দীপ ঘোষের বাড়ির যে বাউন্ডারি ওয়াল ছিল, তা নিয়ে অভিযোগ করে।  সেই সময় সন্দীপ ঘোষের সঙ্গে ৮৫-এর লোকের খুব ঝামেলা হয়। অত্য়ন্ত দুর্ব্য়বহার করেন সন্দীপ। ৮৫ নম্বর বাড়ির এক মহিলা নাকি তাঁর ব্যবহারে স্তম্ভিত হয়ে গিয়ে বলেন,'আপনার রেজিস্ট্রেশন না দেখালে, কেউ বিশ্বাস করবে না আপনি ডাক্তার। এত খারাপ ভাষা। ' 

২০২১ সাল থেকে ঝামেলা হলেও, এখন অভিযোগ জমা পড়েছে সন্দীপের বাড়ির বেআইনি নির্মাণ নিয়ে আর এখনই নোটিস ধরিয়েছে পুরসভা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর  

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget