এক্সপ্লোর

Kolkata: আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো

Kolkata News: কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে? রাতে ধনদেবীর আরাধনা করাই চিরাচরিত রীতি৷ গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ দেবী লক্ষ্মীর আরাধনায় শ্বেতপদ্ম ও শ্বেতচন্দন বিশেষ প্রয়োজন।

কলকাতা: দুর্গাপুজোয় উত্‍সবের ব্যস্ততায় পরিশ্রান্ত বাঙালি৷ তবু, উদ্‍যাপনে ভাঁটা পড়েনি৷ আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে তোড়জোড়৷ দুর্দশার মেঘ কাটিয়ে মা লক্ষ্মী কি মুখ তুলে চাইবেন? আগুন বাজার৷ সাধারণের মুখ ভার৷ তারই মাঝে শঙ্খধ্বনি, আলপনায় আন্তরিকতা৷ রীতি মেনে আরাধনা৷ 

কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে? রাতে ধনদেবীর আরাধনা করাই চিরাচরিত রীতি৷ গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ দেবী লক্ষ্মীর আরাধনায় শ্বেতপদ্ম ও শ্বেতচন্দন বিশেষ প্রয়োজন। ফল-মূলের পাশাপাশি চিড়ে নারকেল ছাড়া লক্ষ্মীপুজো ভাবাই যায় না। একে বলে চিপিটক৷ লক্ষ্মীর আরাধনা শেষে সারারাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত। সবার একটাই প্রার্থনা, এসো মা লক্ষ্মী, বোসো ঘরে...।

এদিকে, গতকাল কলকাতার রেড রোডে হয়ে গেল দুর্গাপুজো ২০২২-এর কার্নিভাল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও রয়েছেন। এ ছাড়াও টলিউডের ভাস্বর চট্টোপাধ্যায়, তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, ঋত্বিকারা। তাতে শনিবার বিকেলে শহরের বুকে কার্যতই রঙের খেলা শুরু হল। 

এ দিন চলন্ত বাইকে সপরিবারে দুর্গা। বাইকে সওয়ার হয়েই ঢাক-ঘণ্টা বাজিয়ে আরাধনা। কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টে মেগা কার্নিভালের সূচনা (Kolkata Police)।  তার দুই পাশে দর্শকাসন। মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর বসার মঞ্চ। আমন্ত্রিত বিদেশি অতিথিরাও। কড়া নিরাপত্তায় রেড রোড। বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ। কার্নিভালে কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। 

গতকাল, বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত কার্নিভাল চলল। তার জন্য বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। এর মধ্যে ছিল উত্তরমুখী হসপিটাল রোড, খিদিরপুর রোড, রেড রোড, ক্যুইন্স ওয়ে ও পশ্চিমমুখী মেয়ো রোড। বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড-সহ বেশ কিছু রাস্তা। 

দুর্গাপুজো মিটে গেলেও, শহরে এখনও উত্‍সবের রেশ রয়েছে। তাতে অন্য মাত্রা যোগ করল এই পুজো কার্নিভাল। দুর্গাপুজোর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি প্রাপ্তির পর রেড রোডে প্রথম কার্নিভাল। অংশগ্রহণে ৯৫টি পুজো। বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ছিল পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নিয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget