এক্সপ্লোর

Dharmatala : ধর্মতলায় 'খণ্ডযুদ্ধ', আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ১৮ জনের পুলিশ হেফাজত; হোমে যাচ্ছে নাবালক

ISF : আইএসএফের আইনজীবীর আবেদনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত

কলকাতা : জামিনের আবেদন খারিজ, পুলিশ হেফাজতে (Police Custody) আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি । ধর্মতলায় (Dharmatala) খণ্ডযুদ্ধের ঘটনায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত নৌশাদ সিদ্দিকি সহ ১৮ জনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। ধৃত এক নাবালককে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট।

আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, 'বউবাজার থানার ওসি, অ্যাডিশনাল ওসিকে খুনের চেষ্টা করা হয়েছে।' এদিকে আইএসএফের আইনজীবীর আবেদনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। আইএসএফের আইনজীবী দাবি করেন, ধর্মতলায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলছিল। বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তির চক্রান্ত করেছে শাসকপক্ষ।

গতকাল কী ঘটে ?

পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে ভাঙড়ে (Bhangar) ফের তুলকালাম ! আর তার আঁচে এসে পড়ল কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে ধর্মতলাতেও! শনিবার সকালে তৃণমূল-ISF সংঘর্ষ (TMC ISF Clash), ইটবৃষ্টি, বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) ভাঙড়। আর বিকেলে পুলিশ-ISF'এর খণ্ডযুদ্ধে । ধুন্ধুমার বেঁধে যায় ধর্মতলায়!

শনিবার দিনটা যে অশান্ত হতে চলেছে, সেটা বোঝা গেছিল সকাল থেকেই! এদিন ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF-এর প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে পতাকা লাগানো নিয়ে ভাঙড়ে অশান্তির সূত্রপাত। 

ISF- এর অভিযোগ, ভাঙড়ের হাতিশালা মোড়ে (Hatishala More) পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতা জুলফিকার মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। 

তৃণমূলের পাল্টা অভিযোগ, পতাকা লাগানোর সময়, তাঁদের কর্মী সমর্থকদের গালিগালাজ ও মারধর করেন ISF'এর সদস্য়রা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে। 

পুলিশের সামনেই তৃণমূল এবং ISF-এর তুমুল সংঘর্ষ বেধে যায়! পুলিশের সামনেই চলে দেদার ইটবৃষ্টি, শুরু হয় বোমাবাজি। ওঠে গুলি চালানোর অভিযোগও! দুপক্ষেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয় বলে অভিযোগ। 

এরমধ্যেই ISF কর্মীরা একের পর এক গাড়িতে, কলকাতায় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে রওনা দিতে থাকেন। তখনও ফের ISF-এর  গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি। 

তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। দেদার ইটবৃষ্টি, বোমাবাজি চলে।

ভাঙড়ের এই ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল করে তৃণমূল। রাস্তায় বসে বিক্ষোভও দেখানো হয়। 

আরও পড়ুন ; ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ধৃত নৌশাদ সিদ্দিকি সহ ১৯ জনকে হেফাজতে চাইল পুলিশ

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
Leader of the Opposition: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget