এক্সপ্লোর

Kolkata: পুজোর ব্যানার লাগানো নিয়ে ২ ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

Kolkata News Update: ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রগতি সংঘ ও সেই ক্লাবের কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। প্রতিবাদ করলে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে, লেক থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

কলকাতা: খাস কলকাতায় এবার ২ ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতায়। পুজোর ব্যানার লাগানো নিয়ে মূলত সমস্যার সূত্রপাৎ বলে স্থানীয় সূত্র জানা গিয়েছে। লর্ডস মোড়ে বাঁশ দিয়ে বাধা ছিল সংহতি ক্লাবের ব্যানার। কিন্তু সেই ব্যানার ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রগতি সংঘ ও সেই ক্লাবের কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। প্রতিবাদ করলে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে, লেক থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুজোর আগে কলকাতার বিভিন্ন রাস্তায় বাঁশের কাঠামো নতুন কিছু নয়। বিভিন্ন পুজো কমিটির তরফে এই কাঠামো লাগিয়ে ব্য়ানার দেওয়া হয়। সংহতি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ''হঠাৎ খবর পেয়েছিলাম যে আমাদের লাগানো ব্যানার খুলে ফেলছে ওঁরা। আমরা দৌড়ে আসি, এসে দেখতে পাই ছবিটা। চার-পাঁচজনকে ভীষণ লাথি, ঘুসি, চড়, থাপ্পড় মারতে থাকে। প্রগতি সংঘ একটি ক্লাব, তাঁরা এখন এই জায়গাটি দখলের চেষ্টা করছে।'' ক্লাবের তরফে আরও জানানো হয়, ''কাউন্সিলরের লোকজন ছাড়াও আরও ২৫-৩০ জন বহিরাগত ছিল। তারা এসে আমাদের ওপর আক্রমণ করতে থাকে। গত ৩-৪ বছর ধরেই এরা এরকম করে চলেছে।''

বাঁশদ্রোণীতে কলেজ শিক্ষিকার রহস্যমৃত্যু

শহরের অন্য একটি ঘটনায় বাঁশদ্রোণীতে এক শিক্ষিকার রহস্য মৃত্যুর খবর সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে এক বন্ধুকে ভিডিও রেকর্ডিং পাঠিয়েছিলেন সেই অধ্যাপিকা। ভিডিও বার্তায় তিনি জানান, তিনি আত্মঘাতী হতে চলেছেন। বেঁচে থাকার আর কোনও কারণ নেই তাঁর জীবনে। মানসিক অবসাদে ভুগছেন তিনি। তাঁর মৃত্যুর জন্য় কেউ দায়ী নন। ওই ভিডিও বার্তা পেয়েই অধ্য়াপিকার বন্ধু ছুটে আসেন বাঁশদ্রোণীর ওই ভাড়া বাড়িতে। কিন্তু তত ক্ষণে সব শেষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁশদ্রোণীর ওই ভাড়াবাড়িতে একসঙ্গেই থাকতেন ওই অধ্যাপিকা এবং তাঁর পুরুষ বন্ধু। কিন্তু এই ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না তাঁর পুরুষ বন্ধু, এমনটাই জানা গিয়েছে ভিডিও বার্তা পেয়ে ছুটে আসেন তিনি। বাড়ির রান্নাঘরের পাশেই একটি ঘর রয়েছে। সেখানেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় তরুণীর। যে অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়ায় যায়, সেই অবস্থাতেই বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা ওই অধ্যাপিকাকে মৃত বলে ঘোষণা করেন।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget