এক্সপ্লোর

Honey Trap: পুলিশ অফিসার পরিচয়ে সেক্স র‍্যাকেটে নাম জড়ানোর কথা বলে মোটা টাকা আদায়ের ছক, রাজারহাট থেকে ধৃত ৫

Kolkata Police: কলকাতায় ফের হানি ট্র্যাপের ফাঁদ। পুলিশ অফিসার পরিচয়ে সেক্স র‍্যাকেটে নাম জড়ানোর হুমকি। রাজারহাটের সাপুরজি কমপ্লেক্স থেকে গ্রেফতার ৫।

পার্থপ্রতিম ঘোষ, রাজারহাট: কলকাতায় ফের হানি ট্র্যাপের ফাঁদ। পুলিশ অফিসার পরিচয়ে সেক্স র‍্যাকেটে নাম জড়ানোর কথা বলে মোটা টাকা আদায়ের ছক বানচাল। রাজারহাটের সাপুরজি কমপ্লেক্স থেকে পাঁচজনকে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক।

অভিযোগকারীর দাবি, কলকাতা পুলিশের ইনস্পেক্টর পরিচয়ে তাঁকে ফোন করে সেক্স র‍্যাকেটে নাম জড়িয়েছে বলা হয়। এরপর বিষয়টি মিটমাটের প্রস্তাব দিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। বিশ্বাস অর্জনের জন্য পুলিশের ভুয়ো পরিচয়পত্রের ছবিও পাঠানো হয় বলে অভিযোগ।

তদন্তে নেমে রাজারহাটের সাপুরজি আবাসনে হানি ট্র্যাপের সন্ধান পায় পুলিশ। তদন্তকারীদের দাবি, এই ধরনের সেক্সটরশনের ক্ষেত্রে এখন ‘ভরতপুর গ্যাং’ নামে অপরাধীদের এক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তবে এক্ষেত্রে উঠে এসেছে বিহারের একটি গ্যাংয়ের নাম। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। 

বেশ কয়েকমাস আগে এক নামী অভিনেতার আপ্ত সহায়কের আত্মহত্যার খবরে তোলপাড় পড়ে গিয়েছিল কলকাতায়। কিন্তু কেন আত্মঘাতী হন তিনি? তা নিয়ে তদন্ত করতে গিয়ে চোখ কপালে ওঠে পুলিশের। প্রকাশ্যে আসে তোলাবাজির ভয়ঙ্কর এক রূপ। যার নাম সেক্সটরশন বা হানি ট্র্যাপ। যৌন সম্পর্কের টোপ দিয়ে আপনাকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায় করা। এটাই লক্ষ্য প্রতারকদের। 

চাঞ্চল্যকরভাবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বন্ধুত্বের নামে সেক্সটরশনের এমন অনেক অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে। সোশাল মিডিয়ার রমরমার যুগে সেই প্ল্যাটফর্মেই ফাঁদ বিছিয়ে দিচ্ছে অপরাধীরা। প্রথমে সোশাল মিডিয়ার মাধ্যমে অচেনা কারও ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। সেই রিকোয়েন্স অ্যাকসেপ্ট করার পরে শুরু হয় কথোপকথন। এরপর হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়া হয়। সেই নম্বর দিয়ে দিলেই আসে ভিডিও কল। ভিডিও কলে সরাসরি যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়।আর সেই ফাঁদে পা দিলেই অপরাধীদের মিশন অ্যাকমপ্লিশড!

পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের সেক্সটরশনের ক্ষেত্রে এখন ভরতপুর গ্যাং নামে অপরাধীদের এক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের কাজের ধরন মারাত্মক! বিভিন্ন শীর্ষ পুলিশ আধিকারিকদের ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেই ছবি দিয়ে তারা হোয়াটসঅ্যাপ প্রোফাইল বানায়। তারপর নির্দিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপে কল করে মোটা টাকা চাওয়া হয়। টাকা দিতে অস্বীকার করলেই সরাসরি হুমকি।

যে অভিনেতার আপ্ত সহায়ক আত্মঘাতী হয়েছিলেন, তিনিও সেই গ্যংয়ের ফাঁদে পা দেন বলে জানতে পারে পুলিশ। তাই ইন্টারনেটে সাবধান!

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget