এক্সপ্লোর

Youth Missing: দশমীতে বান্ধবীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ যুবক, দেহ মিলল ২ দিন পর

Kolkata: ওই যুবক হরিদেবপুরের বাসিন্দা। মোবাইলের টাওয়ার লোকেশন ধরে খোঁজ শুরু পুলিশের।

 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা:  দশমীর রাত থেকে নিখোঁজ ছিলেন হরিদেবপুরের যুবক। দ্বাদশীর দিন মিলল তাঁর দেহ। বাড়ি থেকে বহু দূরে মগরাহাট থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের দেহ। পরিবার দেহ সনাক্ত করেছে বলে পুলিশ সূত্রের খবর।  

কী অভিযোগ:
দশমীর রাত থেকে নিখোঁজ হরিদেবপুরের এক যুবক। অভিযোগ, বান্ধবীর সঙ্গে বেরনোর পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না অয়ন মণ্ডলের। এরপরে একাদশীর দিন হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। তারপরেই মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। অয়নের খোঁজে শহরতলির থানাগুলিকেও সতর্ক করা হয় পুলিশের তরফ থেকে। 

এরপরে মগরাহাট থেকে একটি সূত্র পাওয়া যায়। সেই কারণেই মগরাহাটের উদ্দেশে যায় পুলিশ। নিখোঁজ যুবকের পরিবারকে নিয়ে মগরাহাটে যায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছে অয়ন মণ্ডলের দেহ। অন্যদিকে বান্ধবীর পরিবারকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। মৃত অয়ন মণ্ডলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে সূত্রের খবর।

স্থানীয়রা জানাচ্ছেন, ছেলেটার বাড়ির উল্টোদিকে দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো হচ্ছিল। সেখানেই ছিলেন তিনি। সেই সময় তাঁকে তাঁর বান্ধবী ডাকে। সেখানে তিনি যান। তারপরে আর তাঁর খোঁজ মিলছিল না। পরের দিন তাঁর বান্ধবী তাঁদের বাড়িতে অয়নের খোঁজ নিতে এসেছিলেন বলে জানিয়েছেন অয়নের মা। তিনি আরও বলেন, 'বান্ধবীর মা ডেকেছিল আমার ছেলেকে। ওরা মেরেছে। মেয়েটার মা আমার ছেলেকে ধরে মেরেছে। থানা থেকে কিছু হয়নি। ওরা বলল মেয়েটার বাড়িতে আপনারা যাাবেন না। পুলিশ আসেনি। কোনও জিজ্ঞাসাবাদ করেনি। দশমীর দিন ফোন করেছি, ফোন রিং হয়েছে। কেউ তোলেনি।'

তুমুল বিক্ষোভ:
শুক্রবার দেহ উদ্ধার হয়। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।  পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে থানার সামনে তুমুল বিক্ষোভ শুরু হয়। পরিবারের সদস্যরা এবং পড়শি ও বন্ধুরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু হয়। 

অন্যদিকে ডায়মন্ডহারবার পুলিশ জেলার সূত্রে জানা গিয়েছে, গতকাল মগরাহাটে একটি ঝোপের কাছে একটি দেহ উদ্ধার হয়। তারপর ময়নাতদন্ত, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি হয়। পরে গতকাল দুপুরের মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী পুলিশ এলাকায় তথ্য পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, আজ দুপুরে সেই ছবি দেখানো হয়েছে অয়নের পরিবারের সদস্যদের। 

আরও পড়ুন: উৎসবের আবহেও মৃত্যুর বিষাদ, হুগলিতে বাড়ির অদূরে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Annapurna Yojana Login: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget