এক্সপ্লোর

Fraud: বায়োমেট্রিক নকলের পাশাপাশি নতুন উদ্বেগ টেলিগ্রাম ফ্রড-ক্রিপ্টো ট্রেডিং, প্রতারণার জালে ঘুম উড়ছে পুলিশের

Aadhaar Fraud: যখন তখন অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে প্রতারণার একের পর এক ঘটনা ঘটেই চলেছে।

পার্থপ্রতিম ঘোষ এবং আবির দত্ত, কলকাতা: দিকে দিকে প্রতারণার ফাঁদ। একটু অসতর্ক হলেই অনেককে খোয়াতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। আধারের বায়োমেট্রিক নকল করে প্রতারণার পাশাপাশি, নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে টেলিগ্রাম ফ্রড ও ক্রিপ্টো ট্রেডিং প্রতারণাও। (Adhaar Fraud)

যখন তখন অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। আধার কার্ডের বায়োমেট্রিক (Biometric) তথ্য হাতিয়ে প্রতারণার একের পর এক ঘটনা ঘটেই চলেছে। আর প্রতারণার এই নয়া পন্থা ঘুম উড়িয়ে দিচ্ছে পুলিশ প্রশাসনেরও। কয়েকমাসের মধ্যে শুধুমাত্র কলকাতা পুলিশের কাছেই জমা পড়েছে এরকম ৬৬ টি অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে তোলা হচ্ছে টাকা। 

যেসব জায়গায় এটিএমের (ATM) সংখ্যা কম থাকায় কিয়স্কের সংখ্যা বেশি, সেই সমস্ত জায়গা থেকেই বায়োমেট্রিক হাতিয়ে তুলে নেওয়া হচ্ছে টাকা। যদিও এখনও পর্যন্ত এই ধরণের প্রতারণার অভিযোগে কাউকে গ্রেফতার করা যায়নি। প্রতারণার হাত থেকে বাঁচতে, আধারের বায়োমেট্রিক লক করার পরামর্শ দিচ্ছে পুলিশ। 

কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, 'এম আধার ডাউনলোড করে বায়োমেট্রিক লক করুন। কাছাকাছি পুলিশ স্টেশনে যান। অভিযোগ জানান।' অন্যদিকে, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শঙ্খশুভ্র চক্রবর্তী বলেন, 'এম আধারই শুধুমাত্র নয়, আধারের ওয়েবসাইটে গিয়ে এগুলো করতে পারেন। অনেক ক্ষেত্রে লক করলে রেশন তোলার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আনলক করে কাজটা সেরে ফেলুন।' 

আধার প্রতারণার শিকার হলে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। কলকাতা পুলিশের পাশাপাশি, বিধাননগর পুলিশ কমিশনারেটেও আধার প্রতারণা নিয়ে ২ টি অভিযোগ জমা পড়েছে। 

একদিকে যখন, আধার কার্ড প্রতারণা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ, তখন নতুন করে ভাবাচ্ছে টেলিগ্রাম প্রতারণাও। এই ধরণের প্রতারণার ক্ষেত্রে যোগাযোগ করা হচ্ছে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে। সেখানে পাঠানো ইউটিউব ভিডিওর লিঙ্কে ক্লিক করলে কখনও ২০০ কখনও বা ৩০০ টাকা জেতার টোপ দেওয়া হচ্ছে। 

কিন্তু, লিঙ্কে ক্লিক করলেই অ্য়াকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা।  এখনও পর্যন্ত টেলিগ্রাম প্রতারণায় বিধাননগর কমিশনারেটে দায়ের হয়েছে ২৫ টি অভিযোগ। সাড়ে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা। 

এখনও পর্যন্ত এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে। বিধাননগর পুলিশ কমিশনারেট এডিসিপি ডিডি চারু শর্মা বলেন, 'অচেনা নম্বর থেকে ফোন এলে জবাব না দেওয়াই ভালো। কোনও গ্রুপে জয়েন করা হলে বেরিয়ে যান।' 

আধারের বায়োমেট্রিক নকল করে প্রতারণা, টেলিগ্রাম ফ্রডের পাশাপাশি, উদ্বেগ বাড়াচ্ছে 'ক্রিপ্টো ট্রেডিং' প্রতারণাও। এতে টাকা লগ্নি করলে অনেক বেশি অঙ্কের টাকা ফেরত পাওয়ার টোপ দেওয়া হচ্ছে। ফাঁদে পা দিয়ে ফেলছেন অনেকেই। তাই এই ধরণের প্রতারণার হাত থেকে বাঁচতে আরও বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget