এক্সপ্লোর

Kolkata Accident : মেয়ের বিয়ে দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, লেকটাউনে গাড়িতে বাসের ধাক্কায় মৃত্যু ৩ জনের

গাড়ির পিছনে আসনে বসে থাকা কনের বাবা, ভাই ও ঠাকুমা ঘটনাস্থলেই প্রাণ হারান। গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি। 

জয়ন্ত পাল ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : মর্মান্তিক ! মেয়ের বিয়ে দিয়ে আর বাড়ি ফেরা হল না। লেকটাউনে বাসের ধাক্কায় (Laketown Accident) ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ জনের। আশঙ্কাজনক আরও একজন। সম্পর্কে যাঁরা কনের বাবা, ভাই ও ঠাকুমা। ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, একটি বাস চুরি করে পালাচ্ছিল দুষ্কৃতীরা ! ৪৪ রুটের একটি বাস ভোররাতে চুরি করার পর প্রবল গতিতে তা চালিয়ে নিয়ে পালাচ্ছিল দৃষ্কৃতীরা। যা এসে সরাসরি ধাক্কা মারে বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথ ধরা প্রাইভেট গাড়িটিতে। প্রবল গতিতে এসে ধাক্কার জেরে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। মৃত ব্যক্তির নাম শিবশঙ্কর রাঠি। পুলিশ ইতিমধ্যে বাস চোরকে গ্রেফতার করেছে।

নিউটাউনে মেয়ের বিয়ে দিয়ে মানিকতলা ফিরছিলেন তাঁর পরিবারের লোকজন। গাড়ির পিছনে আসনে বসে থাকা কনের বাবা, ভাই ও ঠাকুমা ঘটনাস্থলেই প্রাণ হারান। গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি। লেকটাউনের কাছে উল্টোডাঙার দিকে যাওয়ার রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। একজন ট্রাফিক গার্ডের চোখের সামনে গোটা ঘটনা ঘটে। মৃতের আত্মীয়দের দাবি, এভাবে গতিতে একটা বাসের ভিআইপি রোডে ছোটা যদি ট্রাফিক পুলিশ আগেই আটকাতে পারত, তাহলে হয়তো এরকম দুর্ঘটনা এড়ানো যেত।

আরও পড়ুন- বিজেপি বিধায়কের মা, বাবা, ভাইকে বেধড়ক মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত নদিয়া

গত এপ্রিল মাসে মধ্যরাতে দমদম পার্কে (Dumdum Park Accident) ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছিল। যেখানে বেপরোয়া গতির বলি হন ৪ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও ২ জন। দমদম পার্ক মোড়ে (Dumdum Park) সিগন্যালের লাল আলো দেখে দাঁড়ায় একটি লরি (Lorry)। পিছন থেকে বেপরোয়া গতিতে (Over Speeding Car) ছুটে আসছিল একটি SUV। লরিটি দাঁড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের ওপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও চালক। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। মৃত্যু হয় কয়েকজনের। ফের একবার রাতের কলকাতায় ভিআইপি রোডে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget