এক্সপ্লোর

Bomb Scare at Kolkata Airport : বিমানে বোমা ! যুবকের চিৎকার কলকাতা বিমানবন্দরে, হুলস্থূল কাণ্ড

Bomb Scare Hoax : বিমানবন্দর সূত্রে খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের।

জয়ন্ত পাল ও আবীর দত্ত, কলকাতা : কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক । কাতারগামী বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকেন এক যাত্রী। ছড়ায় আতঙ্ক। গতকাল রাত ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির।

বিমানবন্দর সূত্রে খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানিয়েছে। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইএসএফ (CISF)।

কলকাতা বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডনগামী কাতার এয়ারওয়েজের বিমানে যাত্রীরা উঠে তাঁদের আসনে বসে থিতু হওয়ার আগেই প্রবল আতঙ্ক ছড়ায়। বিমানে বোমা রয়েছে বলে এক যুবকের চিৎকারে তাঁরা দ্রুত নিরাপত্তারক্ষীদের খোঁজ দেন। বোমা-আতঙ্কের খবরে দ্রুত বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। যাঁর পর, যে যুবক চিৎকার জুড়েছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে CISF।

জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, বিমানের অন্য এক যাত্রী তাঁকে জানিয়েছেন বোমা রয়েছে বিমানে। যারপর জিজ্ঞাসাবাদের পর্ব এগোলে ওই যাত্রীকে বিমানবন্দরে ছাড়তে আসা তাঁর বাবাকে ডাক দেওয়া হয়। সেখানেই তিনি বেশ কিছু চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখান বলে খবর। ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানিয়েছে বলেই দাবি করা হয়।                                                                     

আরও পড়ুন-চার নম্বরে যাদবপুর, কেন্দ্রের র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়, শীর্ষে IIT মাদ্রাজ

অভিযুক্ত ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যদিও গোটা ঘটনা ঘিরে রীতিমতো হুলস্থূল কাণ্ড বেঁধে যায় কলকাতা বিমানবন্দরে। যাত্রীদের নামানোর পর গোটা বিমান জুড়ে তন্নতন্ন করে চালানো হয় তল্লাশি। যদিও শেষ পর্যন্ত বিমানে সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। ছাড়পত্র মেলার পরই গন্তব্যের পথে রওনা দেয় বিমানটি।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

এবিপি লাইভ এখন টেলিগ্রামেও। ক্লিক করুন- https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget