এক্সপ্লোর

Airport News: কলকাতা বিমানবন্দরে আপাতত বন্ধ থাকছে ভিজিটর্স পাসের সুবিধে

প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বিমানবন্দর কর্তৃপক্ষের।বৈধ টিকিট সহ যাত্রীরাই শুধু বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন। 

কলকাতা: বিমানবন্দরে (Kolkata Airport) আপাতত বন্ধ থাকছে ভিজিটর্স পাসের সুবিধে। ৩০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ভিজিটর্স পাস (Visitor Pass)। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বিমানবন্দর কর্তৃপক্ষের। বৈধ টিকি- সহ যাত্রীরাই শুধু বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন। 

উল্লেখ্য, দেশে প্রতিদিন বেড়ে চলেছে কোভিডের দাপট। এই প্রেক্ষাপটে চলতি মাসের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ জারি হতে চলেছে। এর ফলে প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ প্যারেডের অনুষ্ঠানটিও জৌলুসহীন হতে চলেছে। করোনা পরিস্থিতিতে কম সংখ্যক দর্শকের উপস্থিতিতে এবারের প্রজাতন্ত্র দিবস পালনের কথা চিন্তাভাবনা করছে কেন্দ্র। 

সরকারি আধিকারিকরা সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন দর্শকদের নিরাপত্তানিয়ে আলোচনা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নিয়ে ইতিমধ্যেই একটি বৈঠক আয়োজন করা হয়েছে।  

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গত বছরে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যা যা বিধি আরোপিত ছিল, এ বছর সেগুলি থাকবেই। তা ছাড়াও এ বছর প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় আরও কঠোর বিধিনিষেধ লাগু করা হবে। 

এএনআইকে এক উচ্চপদস্ত আধিকারিক বলেন, "প্যারেডের রুটটি গত বছরের মতোই ছোট হবে। মার্চিং কন্টিনজেন্ট লাল কেল্লার পরিবর্তে ইন্ডিয়া গেট সি-হেক্সাগনে শেষ হবে। সেন্ট্রাল ভিস্তার অধীনে পুনর্নির্মাণ করা রাজপথটি বিজয় চক এবং ইন্ডিয়া গেটের মধ্যে খোলা হয়েছে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণকারী কন্টিনজেন্টের মহড়ার জন্য।" 

অন্যদিকে করোনা পরিস্থিতিতে বিমানে (Flight Service) যাতায়াতের ক্ষেত্রে ফের নয়া নিয়ম। কলকাতা (Dumdum Airport) থেকে বিমানে অন্য রাজ্যে যাতায়াতে লাগবে করোনা টেস্টের রিপোর্ট (Covid Report)। ওড়িশা(Odisha), মণিপুর (Monipur), নাগাল্যান্ড (Nagaland), পোর্ট ব্লেয়ার (Port Blaire), জম্মু-কাশ্মীর(Jammu-Kashmir), লাদাখ (Ladakh)-সহ ৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যেতে লাগবে আরটিপিসিআর (RTPCR) নেগেটিভ রিপোর্ট। রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করেই কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বাধ্যতামূলক করা হচ্ছে করোনার নেগেটিভ রিপোর্ট। কলকাতা থেকে যাওয়া এবং আসার ক্ষেত্রেও বাধ্যতামূলক নেগেটিভ রিপোর্ট। করোনার সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

সম্প্রতি ভারতে ওমিক্রন উদ্বেগে বাড়ায় নবান্নে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যসচিব। শুধু আন্তর্জাতিক নয়, দেশীয় বিমানের ক্ষেত্রেও আরটিপিসিআর (rtpcr) বাধ্যতামূলক করা হয়েছিল আগেই। বাংলাদেশ (bangladesh), সিঙ্গাপুর থেকে কলকাতায় আসা বিমানে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়। বেলেঘাটা (beleghata) আইডিতে বিশেষ ওমিক্রন রুম তৈরির নির্দেশ দেয় রাজ্য সরকার। আর এতেই বোঝা গিয়েছিল এ রাজ্যেও ওমিক্রন নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছে সরকার। 

 

সেরা শিরোনাম

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede Incident: ২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
Mandarmani Death : ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
Chorbagan stampede: ২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট
২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget