এক্সপ্লোর

Primary TET: সকাল থেকে পর্ষদের অফিসের সামনে ভিড়, শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

Primary TET Recruitment: এ দিন ইন্টারভিউ দিতে পর্ষদের সামনে ভিড় দেখা যায় চাকরিপ্রার্থীদের।

কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু (Primary TET)। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ শুরু হল মঙ্গলবার। আজ ২০০ জনের ইন্টারভিউ হবে। কলকাতার প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীদের। সকাল ১০টা থেকে শুরু হল ইন্টারভিউ (Primary Teachers Recruitment)। 

সকাল ১০টা থেকে পর্ষদের অফিসে জাকা শুরু হয়, ইন্টারভিউ ১০.৩০টা থেকে

এ দিন ইন্টারভিউ দিতে পর্ষদের সামনে ভিড় দেখা যায় চাকরিপ্রার্থীদের। একে একে রোল নম্বর এবং নাম ধরে তাঁদের ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। বর্তমানে নতুন করে করোনা আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। সেই পরিস্থিতিতে, মাস্ক পরে ভিতরে যেতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে পর্ষদের অফিস থেকেও। কোভিড বিধি বজায় রেখেই হচ্ছে ইন্টারভিউ।

পর্ষদের অফিসে পাঁচটি প্যানেল রয়েছে। সেখানেই ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের। কলকাতায় চাকরির জন্য যাঁরা আবেদন করেছিলেন, আজ তাঁদেরই ইন্টারভিউ হচ্ছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আজ অনলাইন এবং অফলাইন, দুই প্রক্রিয়ার মাধ্যমেই ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থীদের নম্বরপ্রদান হবে। মঙ্গলের পর বুধবারও ২৮০ জনের ইন্টারভিউ নেওয়া হবে। 

আরও পড়ুন: Garia Inner Clash : গড়িয়ায় তৃণমূল নেতার 'মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর', অভিযোগ দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে

এর আগে দুই বার পরীক্ষা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এই নিয়ে তৃতীয় বার ইন্টারভিউ দিচ্ছেন। তবে নিয়োগ দুর্নীতির অভিযোগে যে ভাবে ঘটনাক্রম এগিয়েছে, তাতে এখনও আশঙ্কার মেঘ কাটেনি পুরোপুরি। তাই এ বারও ইন্টারভিউ দেওয়ায় কোনও লাভ হবে কিনা, সন্দেহ প্রকাশ করছেন তাঁরা। তার পরেও  এ দিন সকাল ৯টা বাজার আগেই পর্ষদের অফিসের সামনে পৌঁছে যান চাকরিপ্রার্থীরা। ১০টা থেকে তাঁদের ডাকা শুরু হয়। 

দুর্নীতির অভিযোগ ঘিরে গত কয়েক মাস ধরে তোলপাড় রাজ্য

মঙ্গলবারের এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কারণ বিগত কয়েক মাস ধরে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় দেখে আসছেন বাংলার মানুষ। মামলা গড়িয়েছে আদালতে। চাকরি গিয়েছে বেশ কয়েক জনের। এত কিছুর পর সুষ্ঠ পদ্ধতিতে ইন্টারভিউ দিতে পেরে আশাবাদীও চাকরিপ্রার্থীদের অনেকে। তাঁদের দীর্ঘ দিনের অপেক্ষা, আশা-আকাঙ্খা পূরণ হতে পারে বলে নতুন করে বল পাচ্ছেন অনেকেই। এঁদের অনেকেই এর আগে নন ইনক্লুডেড তালিকার অন্তর্ভুক্ত ছিলেন। এ বার তাঁরা ইন্টারভিউয়ে বসার সুযোগ পেয়েছেন।

 

সেরা শিরোনাম

Cyclone Arnab: গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Gaighata Assault Case: ‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget