এক্সপ্লোর

Dengue Update: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি! এবার মৃত্যু দত্তাবাদে

Dengue Fever: বেসরকারি মতে, এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হল ৪৭ জনের।

উত্তর ২৪ পরগনা: ফের শহরে প্রাণঘাতী ডেঙ্গি (Dengue Death)। সল্টলেকের দত্তাবাদে ৫২ বছরের মহিলার মৃত্যু হল। ৫২ বছরের প্রতিমা মণ্ডলের বাড়ি বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন। গতকাল বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে রোগিণীর মৃত্যু হয়। হাসপাতালের রিপোর্টে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে। বেসরকারি মতে, এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হল ৪৭ জনের। সরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩

নানা জেলায় থাবা ডেঙ্গির:
চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। পুরসভা এলাকায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর। ডেঙ্গি আক্রান্তের ছেলে জানিয়েছেন, ওই মহিলার তিন-চারদিন ধরে জ্বর ছিল। বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে ২৭ তারিখ ভর্তি করা হয়। ডেঙ্গি উপসর্গ ছিল, পরে পরীক্ষা করে জানা যায় ডেঙ্গি হয়েছে। ২৮ তারিখে সকালেই তাঁর মৃত্যু হয়। এই নিয়ে সল্টলেকে ডেঙ্গি সংক্রমণ নিয়ে দ্বিতীয় মৃত্যু হল। দত্তাবাদে বহু বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত। 

চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, 'আজকের দিনে ডেঙ্গিতে মারা যাচ্ছে, এমন ঘটনায় খারাপ লাগে। ডেঙ্গি মৃত্যু রুখতে সাধারণ মানুষের সচেতনতা লাগবে। যাতে জটিলতা তৈরির আগেই হাসপাতালে আসে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতালেও কিন্তু সচেতন থেকে কালবিলম্ব না করেই চিকিৎসা করেন। নজরদারি সর্বস্তরে রাখতে হবে।' কোনও উপসর্গকেই অবজ্ঞা বা উপেক্ষা না করার পরামর্শ চিকিৎসকের। তিনি আরও বলেন, 'ডেঙ্গি সংক্রমণ রোধ সম্ভব না হলেও বৈজ্ঞানিক ভাবে ডেঙ্গি মৃত্যু প্রতিরোধ করা ১০০ শতাংশ সম্ভব।'

মালদা জেলাতেও ডেঙ্গির দাপট চলছে। চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় আক্রান্ত ১ হাজার ২১৩ জন। ইংরেজবাজার, রতুয়া এবং কালিয়াচকের ব্লকে ব্লকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গি মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করেছে মালদা জেলা প্রশাসন। আজ সকাল থেকে ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। কোথাও জমা জল বা আবর্জনা রয়েছে কি না, দেখা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার স্কুল ও নার্সিংহোমগুলি পরিদর্শন করবে টাস্ক ফোর্স। নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গি প্রোটোকল না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

প্রশ্ন চিকুনগুনিয়া তথ্য় নিয়ে: 
ডেঙ্গির পর চিকুনগুনিয়া নিয়েও উদ্বেগ। ফের কেন্দ্রকে তথ্য না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজকে তথ্য না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। চলতি বছরে পশ্চিমবঙ্গে কতজন চিকুনগুনিয়ায় আক্রান্ত? এই তথ্য নাকি কেন্দ্রকে দেয়নি রাজ্য প্রশাসন, অভিযোগ এমনটাই।

আরও পড়ুন: রাজভবনের নালিশের পরই পুলিশকে সরানোর নির্দেশ, নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget