এক্সপ্লোর

KMC: ওয়ার্ডের বাসিন্দাকে হুমকি, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে

ভিডিও-য় যাঁকে হুমকির সুরে কথা বলতে দেখা যাচ্ছে, তিনি কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ১১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাস।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: তৃণমূল (TMC) কাউন্সিলের বিরুদ্ধে হুমকি, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুললেন তাঁরই ওয়ার্ডের এক বাসিন্দা। কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ১১১ নম্বর ওয়ার্ডের ঘটনা। মিথ্যে মামলা নয়, পুলিশকে সমস্তটা জানাব বলেছি, পাল্টা সাফাই কাউন্সিলরের। 

ভিডিও-য় যাঁকে হুমকির সুরে কথা বলতে দেখা যাচ্ছে, তিনি কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ১১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাস। ভিডিও-য় তাঁরই ওয়ার্ডের এক বাসিন্দার নামে কেস দেওয়ার হুমকি দিতে দেখা যাচ্ছে তাঁকে। 

যদিও, অভিযোগকারীর দেওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বাঁশদ্রোণী থানার অন্তর্গত, বিধানপল্লি এলাকার এই একফালি জমি নিয়েই অশান্তির সূত্রপাত। দুটি বাড়ির মাঝে দেড়শো বর্গফুট জমি তার মালিকানা নিয়ে কিরীটী রায় ও সোমনাথ রায়- দুই ভাইয়ের মধ্যে বিবাদ। 

সম্পত্তি-বিবাদ গড়ায় আদালত পর্যন্ত। গত ৩ মে, এই জমির ওপর ১৪৪ ধারা জারি করে আলিপুর সিভিল কোর্ট। আদালত নির্দেশ দেয়, ৩ জুন পর্যন্ত এই জমিতে কোনওরকম নির্মাণকাজ করা যাবে না। 

এরই মধ্যে, সোমনাথ রায়, জমির ওপর সিমেন্টের স্ল্যাব বানান। প্রতিবাদ জানান তাঁর ভাই কিরীটী রায়। অভিযোগ, তখনই ঘটনাস্থলে এসে তাঁকে হুমকি দেন স্থানীয় কাউন্সিলর। 

অভিযোগকারীর কথায়, মেয়ে কেসে ফাঁসাবেন বলেছেন উনি তো আমারও কাউন্সিলর। তবে কেন আমায় হুমকি দেবেন? আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব। যদিও মামলায় ফাঁসানোর অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত কাউন্সিলর।

 ১১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাসের কথায়, কিরিটি নিজের দাদার বউকে মেরেছে। আমায় ওঁরা নালিশ করেছে। আমি তো নিজে পাল্টা মারতে পারি না। তাই, থানাকে জানাবো বলেছি। তিনি আরও বলেন, আমি তো মারিনি। পাল্টা আমায় মেরেছে দাদার ছেলে। আমার বউকে তো রাস্তায় মেরেই ফেলছিল। তৃণমূলের একজন এসে বাঁচায়। যদিও এসমস্ত অভিযোগ নিয়ে মুখ খোলেননি কিরীটীর দাদা সোমনাথ রায়। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget