এক্সপ্লোর

BC Roy Hospital: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আড়াই বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত বিসি রায় হাসপাতাল

Kolkata News: পরিবারের অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। 

কলকাতা: শিশুর মৃত্যু ঘিরে উত্তপ্ত বিসি রায় হাসপাতাল (B C Roy Hospital)। অশোকনগরের আড়াই বছরের শিশুর মৃত্যু। সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি, আজ মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগে পরিজনদের বিক্ষোভ। পরিবারের অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। 

অব্যাহত মৃত্য মিছিল: অ্যাডিনোভাইরাসকে (Adenoviruses) ঘিরে আতঙ্ক শহর কলকাতায় (Kolkata News)। আর তার মধ্যেই আরও উদ্বেগের খবর সামনে এল। সব মিলিয়ে বিসি রায় হাসপাতালেই (BC Roy Hospital) মারা গিয়েছে ৫ শিশু। কলকাতা মেডিক্য়াল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দুই শিশু মারা গিয়েছে (Calcutta Medical College)। এদিন রাতে শিশু মৃত্যু অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বিসি রায় হাসপাতাল চত্বর। জানা গিয়েছে, অশোকনগরের বাসিন্দা ওই শিশুর সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হয়। আজ মৃত্যু হয়েছে শিশুর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। 

বাড়ছে অ্যাডিনো আতঙ্ক: সেই উদ্বেগ। সেই হাহাকার। সেই স্বজনহারানোর যন্ত্রনার ছবি অ্য়াডিনো-আতঙ্ক, যেন ফিরিয়ে আনছে করোনাকালের স্মৃতি।ভয় আরও কয়েকগুণ বাড়িয়ে, ২৪ ঘণ্টায় কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে মৃত্যু হল আরও ৬ শিশুর। এর মধ্যে বি সি রায় শিশু হাসপাতালেও যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, প্রত্য়েকেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল, বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে যে দুই শিশু ভর্তি ছিল, হাসপাতাল সূত্রে খবর, দু'জনেরই নিউমোনিয়া হয়েছিল।এদের মধ্যে মধ্যমগ্রামের ৬ মাসের শিশুর অ্যাডিনো ভাইরাস সংক্রমণ থাকায় ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয় ওই শিশুর। অন্যদিকে, হাওড়ার উদয়নারায়ণপুরের ১ বছর ৮ মাসের শিশুকে জ্বর, শ্বাসকষ্ট, গায়ে র‍্যাশ ছিল। ওই শিশুকে উদয়নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কলকাতা মেডিক্যালে রেফার করা হয়। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় ভেন্টিলেটরে থাকা ওই শিশুর।

একজনের ক্ষেত্রে যে অ্যাডিনো সংক্রমণ ছিল, তা মেনে নিয়েছেন, কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল। গত দুমাসে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে,বি সি রায় হাসপাতালে ১৫ জনের মৃত্য়ুর খবর সামনে এসেছে। মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ১৩ জন শিশুর। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত, ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে মৃত্যু হয়েছে ৫ জন শিশুর। পিয়ারলেসে মৃত্যু হয়েছে ২ জনের। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। মঙ্গলবার স্বাস্থ্য়সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী। বৈঠকে মুখ্য়সচিবও ছিলেন। অ্যাডিনো ভাইরাসের মোকাবিলায় পুরসভার তরফেও শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। এই বিষয়ে নির্দেশিকাও জারি করেছে কলকাতা পুরসভা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget