এক্সপ্লোর

TMC : নাট্য উৎসবে বাধা, গালিগালাজ ও হেনস্থার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

Kolkata News : বিদূষক নাট্যমণ্ডলী, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি অনুমোদিত এবং সরকারি সহায়তাও পায়। প্রশ্ন উঠছে, এরকম একটি নাট্য সংস্থার উৎসবে কেন হস্তক্ষেপ করা হবে?

সুদীপ্ত আচার্য, কলকাতা : বেলেঘাটায় নাট্য উৎসবে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিনেতা অমিত সাহাকে গালিগালাজ ও হেনস্থারও অভিযোগ উঠেছে। যদিও পুরোটাই অস্বীকার করেছেন শাসকদলের কাউন্সিলর।

বেলেঘাটার রাসমেলা ময়দানেই শনিবার থেকে দু-দিনের নাট্য উৎসব হওয়ার কথা ছিল। আয়োজক পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী। যার সভাপতি পদে রয়েছেন 'বিরোহী', 'উলটপুরাণে'র মতো ওয়েব সিরিজ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা 'বাকিটা ব্যক্তিগত'য় অভিনয় করা অমিত সাহা। কিন্তু দুদিনের এই নাট্য উৎসবের সিংহভাগ প্রস্তুতি হয়ে যাওয়ার পরও, তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে, কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস ও তাঁর বাবা এলাকার তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে। 

শনি ও রবিবার মিলিয়ে ৪টি নাট্যদলের ৫ নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উদ্যোক্তাদের দাবি, রাসমেলা মাঠ কর্তৃপক্ষের থেকে অনুমতি নেওয়া ছাড়াও বেলেঘাটা থানায় লিখিতভাবে নাট্য উৎসবের কথা জানানো হয়। একইসময় বেলেঘাটা মেন রোডে একটি কেক উৎসবও ছিল। সেখানে মাইক ব্যবহার করা হলে, নাটক মঞ্চস্থ করার সময় অসুবিধা হতে পারে। উদ্যোক্তাদের দাবি, এ নিয়ে কথা বলতে শুক্রবার সকালে স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হন অমিত সাহা। তখনই খবর আসে, জোর করে নাট্য উৎসবের মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে যান, অমিত ও তাঁর সহকর্মীরা। অভিযোগ, সেখানে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় তাঁদের।  

বিদূষক নাট্যমণ্ডলীর সভাপতি ও অভিনেতা অমিত সাহার অভিযোগ, 'গাড়ি থেকে নামতে জিজ্ঞাসাবা করে, বাড়ি কোথায়। বলি কাদাপাড়া। বলে সেখানে গিয়ে উৎসব করো। ধাক্কা দিতে থাকে, ফ্লেক্স ছিড়ে দেয়'। ফেসবুক লাইভ করে ঘটনার প্রতিবাদে সরব হন অভিনেতা অমিত সাহা। 

যদিও ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অলোকানন্দা দাস বলেছেন, 'ঘটনার কথা জানি না। অলোক দাস এরকম ঘটনা ঘটাতে পারে না। ৯৯ শতাংশ নিশ্চিত, এরকম কিছু করেনি।'

স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বাবা, এলাকার তৃণমূল নেতা অলোক দাসও জানিয়েছেন, তাঁরা কোনও উৎসবে বাধা দেন না। এরকম কোনও ঘটনাই ঘটেনি। পাশাপাশি ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও আশঙ্কাপ্রকাশ করেন তিনি। তবে ভিন্ন দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর ও অলোক দাস এসে কাজ বন্ধ করে দেন বলেই তাঁদেরও অভিযোগ। 

বিদূষক নাট্যমণ্ডলী, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি অনুমোদিত এবং সরকারি সহায়তাও পায়। প্রশ্ন উঠছে, এরকম একটি নাট্য সংস্থার উৎসবে কেন হস্তক্ষেপ করা হবে? এ বিষয়ে এখনও বেলেঘাটা থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। আপাতত নাট্য উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।    

আরও পড়ুন- বড়দিনেও কি বজায় থাকবে শীতের আমেজ ? কী ইঙ্গিত হাওয়া অফিসের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget