এক্সপ্লোর

Kolkata News: ভবানীপুরে কলেজ পড়ুয়ার মৃত্যুতে কার গাফিলতিতেই? ভয়ঙ্কর অভিযোগ পরিবার-স্থানীয়দের

Kolkata Electrocuted Death:পরিবারের দাবি, গতকাল বিকেলে রাস্তায় জমা জল পেরোতে গিয়ে বেসামাল হয়ে একটি বহুতলের লোহার রেলিংয়ে হাত দেন সৌরভ। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

কলকাতা: ভবানীপুরে জাস্টিস দ্বারকানাথ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলে পড়ে মৃত্যু হল কলেজ পড়ুয়া ২২ বছরের তরুণের। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা সৌরভ গুপ্তর বাবার ভবানীপুরে ভুজিয়ার দোকান রয়েছে। বাবা অসুস্থ হয়ে পড়ায়, মাসদুয়েক আগে কলকাতায় আসেন সৌরভ। আগামীকাল বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। 

পরিবারের দাবি, গতকাল বিকেলে রাস্তায় জমা জল পেরোতে গিয়ে বেসামাল হয়ে একটি বহুতলের লোহার রেলিংয়ে হাত দেন সৌরভ। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ৬ তলা বহুতলের দোতলায় ডেন্টাল ক্লিনিক রয়েছে। ক্লিনিকের গ্লোসাইন বোর্ড রয়েছে রেলিংয়ের পাঁচিলের গায়ে, সেখানে হাত দিতেই ওই তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হন বলে স্থানীয়দের দাবি। 

অভিযোগ, জমা জলের মধ্যে দীর্ঘক্ষণ পড়েছিলেন তরুণ, কিন্তু বহুতল কর্তৃপক্ষ প্রথমে মেন সুইচ বন্ধ করতে চায়নি। এরপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে গেলে তরুণকে মৃত বলে ঘোষণা করা হয়।  CESC-র দাবি, ওই জায়গায় বিদ্যুতের লাইন মাটির নীচ দিয়ে গিয়েছে। একজন গ্রাহক আলোক সজ্জার জন্য মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নেন, টানা তার থেকেই এই ঘটনা ঘটে। 

যদিও ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২২ বছরের তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোনও রক্ষণাবেক্ষণ হয় না, এই অভিযোগে বিল্ডিংয়ের কেয়ারটেকার রাহুল জাভেরিকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। একই অভিযোগ বহুতলের আবাসিকদের। অভিযোগ অস্বীকার করে ঘটনার দায় এড়িয়েছেন কেয়ারটেকার। এই ঘটনায় ভবানীপুর থানায় বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। 

একদিকে জমা জল, আরেক দিকে খোলা বিদ্যুতের তারে মরণ-ফাঁদ। ভবানীপুরে তরুণের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলে পড়ে গিয়েও স্থানীয়দের সতর্ক করছিলেন ওই তরুণ। ওই ঘটনার পর ১২ ঘণ্টারও বেশি কেটে গিয়েছে। এখনও বহুতলের লোহার রেলিংয়ের গায়ে খোলা তার, একাধিক গ্লোসাইন বোর্ড লাগানো রয়েছে। বহুতলের দুটি লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা থাকলেও, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগের বলি ১৬ বছরের কিশোর। গতকাল বাড়ির উঠোনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাথরপ্রতিমার শ্রীধরনগরের বাসিন্দা দশম শ্রেণির ছাত্র শুভজিৎ দাসের। গতকাল ওই এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছিল। তার জেরে গাছের ডাল ভেঙে পড়ে। উঠোনে পড়ে থাকা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে স্কুলছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Kolkata Metro: মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে ফের গ্রেফতার ! গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫, কোন দিকে জল গড়াচ্ছে ?
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে ফের গ্রেফতার ! গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫, কোন দিকে জল গড়াচ্ছে ?
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget