এক্সপ্লোর

Biometric for LPG : গ্যাসের সিলিন্ডার নিতে লাগবে ছবি, আঙুলের ছাপ ! এলপিজি গ্রাহকদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন

Gas Delivery : বাড়িতে রান্নার গ্যাস দিতে গিয়ে ডেলিভারিবয় বা ডেলিভারিম্যানরা তাঁদের মোবাইল ফোনে থাকা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এলপিজি গ্রাহকের আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যান (Face Scan) করবেন।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাড়িতে রান্নার গ্যাস দিতে এসে ডেলিভারিবয় যদি বলেন, তাঁর মোবাইল ফোনে গৃহকর্তা বা গৃহকর্ত্রীর ছবি তুলতে চান তিনি ! কী করবেন ? অবাক হবেন না। বা যদি বলেন, আঙুলের ছাপ দিন। কারণ রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডেন-এর (Indane) তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে খুব শিগগিরই গ্রাহকদের ছবি মুঠোফোনে বন্দি করতে যাবেন ডেলিভারি বয়রা। বা নেওয়া হবে আঙুলের ছাপ। এবার থেকে তাঁদের সব গ্রাহকের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের (Biometric Identification) সিদ্ধান্ত নিয়েছে ইন্ডেন। 

সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এলপিজি গ্রাহকদের (LPG Gas) এই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে। বাড়িতে রান্নার গ্যাস দিতে গিয়ে ডেলিভারিবয় বা ডেলিভারিম্যানরা তাঁদের মোবাইল ফোনে থাকা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এলপিজি গ্রাহকের আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যান (Face Scan) করবেন। তারপর সেই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করবেন তাঁরা। ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

ইন্ডেন এলপিজি সূত্রে খবর, প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে। তারপর ধাপে ধাপে সব গ্রাহকেরই বায়োমেট্রিক নেবে ইন্ডেন। সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই সব ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। চলতি বছরের মধ্যেই লক্ষ্যপূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তা কীভাবে সম্পূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে্। সঙ্গে থেকে যাচ্ছে আরও প্রশ্ন। বায়োমেট্রিকের জেরে গ্যাস সিলিন্ডার নিতে গিয়ে কী বাড়তি সমস্যা পোহাতে হবে গ্রাহকদের ?

কিন্তু ডেলিভারিবয়রা যখন বাড়িতে গ্যাস দিতে যান, অনেক সময়ই দেখা যায়, যাঁর নামে সিলিন্ডার তিনি বাড়িতে নেই। সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কী হবে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। নভেম্বর মাস শেষ হওয়ার মুখে। ডিসেম্বরের শেষ সপ্তাহজুড়ে বড়দিন ও বর্ষবরণের ছুটিছাটা থাকবে। ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে বিপুল সংখ্যক গ্রাহকের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করার লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে, তা নিয়েও প্রশ্ন থাকছে।                   

 

আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget