এক্সপ্লোর

Rahul Sinha : "কাটমানির টাকা যে উপর পর্যন্ত যায়, এই শোকজ-ই প্রমাণ করল", বড়়ঞার ঘটনায় প্রতিক্রিয়া রাহুলের

Cut Money Controversy : কাটমানি নিয়ে মুখ খোলায় বড়ঞার থানার ওসি সন্দীপ সেনকে (OC Sandip Sen) শোকজ করেছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার

কলকাতা : "এই টাকা যে উপর পর্যন্ত যায়, এই শোকজ সবথেকে বড় রূপে প্রমাণ করল।" কাটমানি বিতর্কে রাজ্যকে তুলোধনা বিজেপি নেতা রাহুল সিনহার। কাটমানি (Cut Money) নিয়ে মুখ খোলায় বড়ঞার থানার ওসি সন্দীপ সেনকে (OC Sandip Sen) শোকজ করেছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার।

রাস্তা তৈরিতে কাটমানি নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন এই পুলিশ অফিসার ! ব্লক প্রশাসনের পাশাপাশি তাঁর আগের ওসি’দের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ওসি সন্দীপ সেন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতেও !

কাটমানি-বিতর্ক !

২০১৯ সালে লোকসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল কাটমানি-বিতর্ক ! বিভিন্ন জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল নেতারা। 
এবার পঞ্চায়েত ভোটের আগে, কাটমানি নিয়ে একেবারে মঞ্চ থেকে সরব হন পুলিশকর্তা। রাস্তা তৈরির কাজে কোথায় কত শতাংশ কাটমানি দিতে হয়, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন বড়ঞা থানার ওসি। এমনকী, আগের OC’দের বিরুদ্ধেও আঙুল তুলেছেন তিনি ! ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাঁর বিস্ফোরক বক্তব্যের ভিডিও ! কালীপুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন বড়ঞা থানার ওসি। সেখানেই এনিয়ে সরব হন তিনি। এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ওসি। পুলিশ অফিসারের পাশেই দাঁড়িয়েছেন সাহোড়া গ্রামের বাসিন্দারা।

যদিও ওসি প্রকাশ্যে কেন এই ধরনের মন্তব্য করেছেন, তার জবাব তলব করেছেন এসপি কে শবরী রাজকুমার। চিঠি হাতে পেয়ে পুলিশ সুপারকে জবাবও পাঠিয়েছেন সন্দীপ সেন। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে গ্রামবাসী বেহাল রাস্তা নিয়ে একটি গণস্বাক্ষর জমা দেয়। সেই গণসাক্ষরের কপি শোকজের জবাবের সঙ্গে পাঠিয়েছেন বড়ঞা থানার ওসি।

এই ইস্যুতে এবার রাজ্যকে একহাত নিলেন রাহুল সিনহা। তিনি বলেন, "এই রাজ্যে চোর পুরস্কৃত হয়, আর যিনি সাধু তিনি তিরস্কৃত হন। বড়়ঞা থানার ওসি যে সত্যটা তুলে ধরেছেন, এটা এরাজ্যের বাস্তব। সরকারের উচিত ছিল, তাঁর থেকে তথ্য নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। কারণ, তিনি সরকার ও জনগণের কল্যাণের কথাই বলেছেন। কাটমানি খোরদের বিরুদ্ধে তাঁর বক্তব্য তিনি রেখেছেন। এরাজ্যে কর্মের কোনও মূল্য নেই। এরাজ্যে শ্রমের কোনও মূল্য নেই। ন্যায়ের কোনও মূল্য নেই। অর্থাৎ, এই টাকা যে উপর পর্যন্ত যায়, এই শোকজ সবথেকে বড় রূপে প্রমাণ করল। যদি এই টাকা উপর পর্যন্ত না যেত, তাহলে ওসি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমস্ত আয়োজন সরকার করত না। সরকার উল্টে ওসি-কে পুরস্কৃত করত এবং তাঁকে বলতেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে।" 

আরও পড়ুন ; কাটমানি নিয়ে মুখ খোলায় বড়ঞার থানার ওসি সন্দীপ সেনকে শোকজ

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget