এক্সপ্লোর

Bowbazar Incident: বউবাজারে ত্রুটি কোথায়? সমীক্ষা শুরু আইআইটি রুরকির বিশেষজ্ঞদের

East West Metro: বউবাজারে বিপর্যয়ের কারণ খুঁজতে আইআইটি রুরকি-কে দিয়ে সমীক্ষা করাল কেএমআরসিএল। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই রিপোর্ট দেবেন তাঁরা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে ইতিমধ্যেই একবার সমীক্ষা হয়ে গিয়েছে। সেই রিপোর্টও জমা পড়ে গিয়েছে। এবার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারে বিপর্যয়ের কারণ খুঁজতে আইআইটি রুরকি-কে দিয়ে সমীক্ষা করাল কেএমআরসিএল (KMRCL) কর্তৃপক্ষ। বিপর্যস্ত এলাকার নানা দিক খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই রিপোর্ট দেবেন তাঁরা।

পরপর সমস্যা:
১১ মে দ্বিতীয়বার বিপর্যয় ঘটেছিল বউবাজারের (Bowbazar) ওই এলাকায়। ক্ষতিগ্রস্তের তালিকায় ছিল ১২টি বাড়ি। এর আগেও একবার বিপর্যয় ঘটেছিল। ২০১৯ সালে ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজের সময়, টানেল বোরিং মেশিন ধাক্কা মেরেছিল জলস্তরে। মাটিতে ফাটল হয়ে জল ঢুকতে শুরু করেছিল টানেলে। ক্ষতিগ্রস্ত হয়েছিল ৭৬টি বাড়ি। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে, হাওড়া ময়দান থেকে ফুলবাগান পর্যন্ত মাটির নীচে তৈরি হয়েছে মেট্রোর পথ। কোথাও সমস্যা হয়নি। কিন্তু বারবার ভোগাচ্ছে বউবাজার। আরও সুনির্দিষ্ট ভাবে বললে বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে। কিন্তু কেন? বারবার এই এলাকাতেই কেন সমস্যা হচ্ছে? সেই কারণটাই খুঁজে বের করবেন IIT রুরকি (iit roorkee)-র বিশেষজ্ঞরা। এরপরে কাজ করতে গেলে যেন আর কোনওরকম সমস্যা না হয় তার জন্যই এমন পদক্ষেপ নিতে চলেছে রেল। 

বউবাজার বিপর্যয়ের পর, এলাকা ঘুরে দেখেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। কলকাতা পুরসভাকে দেওয়া প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, নতুন করে নির্মাণ ঝুঁকিপূর্ণ হতে পারে। এই অবস্থায় ঝুঁকি এড়াতে বউবাজারের বিপজ্জনক অংশে কাজ বন্ধ রেখেছে KMRCL কর্তৃপক্ষ। ভবিষ্যতে ফের কাজ শুরু হলেও যাতে বিপর্যয় এড়ানো যায়, তার হদিশ পেতেই IIT রুরকি-র সাহায্য নিয়েছে তারা। এমনটাই জানানো হয়েছে কেএমআরসিএল-এর তরফে।

কারা ছিলেন?
বিশেষজ্ঞ দলে ছিলেন IIT-র অধ্যাপক নরেন্দ্র সামাধিয়া ও আকাঙ্খা ত্যাগী। রবিবার টানেলের অংশ খতিয়ে দেখেন তাঁরা। 

সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই বিশেষজ্ঞ দল তাদের রিপোর্ট দেবে। তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে KMRCL কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: 'আমার পার্টির লোক হলে টেনে চারটে থাপ্পড় মারতাম', তোপ ক্ষুব্ধ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Success Story: 'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল বঙ্গ সন্তানের, কীভাবে প্রস্তুতি? জানালেন জয়দীপ
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল বঙ্গ সন্তানের, কীভাবে প্রস্তুতি? জানালেন জয়দীপ
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget