এক্সপ্লোর

Crime News: কলকাতার ব্যবসায়ী অপহরণ, উদ্ধার গয়ায়, নেপথ্যে বিহার গ্যাং?

Kolkata Police:চিৎপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা অভিযান চালিয়ে ৩ দিনের মাথায় গয়া থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে।

কলকাতা: চিৎপুরের ব্যবসায়ীকে অপহরণ করে চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি। বিহারের গয়া থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। অভিযোগ, অ্যান্টিক জিনিস চেনাতে হবে বলে টোপ দিয়ে  পাইকপাড়ার ওই ব্যবসায়ীকে ডাকা হয়। বাড়িতে ফোন করে চাওয়া হয় চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণ। ২৫ জুলাই চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয়। চিৎপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা অভিযান চালিয়ে ৩ দিনের মাথায় গয়া থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে। একজনকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, অপহরণ চক্রের নেপথ্যে রয়েছে বিহারের কোনও গ্যাং। চারজন যুক্ত বলে অনুমান। ধৃতকে জেরা করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

কলকাতা পুলিশের সূত্রের খবর, মোবাইল ফোনের লোকেশনের সূত্র ধরে হানা দেওয়া হয়েছিল। বিহারের কোনও অপরাধীদের গ্যাং এই অপরাধের পিছনে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কলকাতার চন্দ্রনাথ সিমলাই লেনের বাসিন্দা ব্যবসায়ী মোহন চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে তিনি গয়া যান। তারপরই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এরই মধ্যে মুক্তিপণ দাবি করে ফোন আসে বাড়িতে। গত ২৫ জুলাই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীর মেয়ে। তারপরেই তদন্তে নামে পুলিশ।

ব্যবসায়ীর পূর্ব পরিচিত টিঙ্গু পাসোয়ান এবং আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেন ব্যবসায়ীর মেয়ে। তদন্তে নেমে মোবাইল টাওয়ার লোকেশনের সাহায্য নেয় পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিযোগের ৩ দিনের মাথায় গয়া থেকে ব্যবসায়ীকে উদ্ধার করল চিৎপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। মোবাইল লোকেশন দেখে প্রথমে গয়া রেল স্টেশনে পৌঁছয় পুলিশ। প্রথমে এক ব্য়ক্তিকে আটক করা হয়। তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করে খুঁজে পাওয়া যায় ওই ব্য়বসায়ীকে।

পুলিশের অনুমান, অপহরণ চক্রের নেপথ্যে রয়েছে বিহারের কোনও গ্যাং। অপহরণের ঘটনায় চারজন জড়িত। ব্যবসার পাশাপাশি, অ্যান্টিক নিয়ে কাজ করতেন ব্যবসায়ী।  পুলিশের অনুমান, অ্যান্টিক জিনিস চেনানোর টোপ দিয়ে ব্যবসায়ীকে ডাকা হয়েছিল বা তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল গয়ায়।

গয়ায় পৌঁছনোর পরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। ঠিক কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্যাঙ্ক-তথ্য হাতিয়ে সাফ ১ কোটি টাকা! পুলিশের জালে MBA পাশ যুবক

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget