এক্সপ্লোর

BJP Rally : SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, সুকান্ত সহ আটক ৩০

অন্যদিকে, হাজরা মোড়ে বিক্ষোভস্থলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কলকাতা পুলিশের কর্মীদের। 

রুমা পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা : SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। কর্মসূচি শুরুর আগেই সুকান্ত মজুমদারকে রীতিমতো হাইজ্যাক করে পুলিশ তুলে নিয়ে যায় বলে গেরুয়া শিবিরের অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিজেপির দাবি, সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)-সহ ৩০ জন নেতা, কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, হাজরা মোড়ে বিক্ষোভস্থলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কলকাতা পুলিশের কর্মীদের। 

বিজেপির রাজ্য সভাপতি হাজরা মোড়ে পৌঁছনোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি কার্যত গাড়ি থেকেই 'চোর ধরো, জেল ভরো' পোস্টার বের করে দেখাতে থাকেন। তিনি গাড়ি থেকে নামার চেষ্টা করলেও পুলিশ তাঁকে বাধা দেয়। গাড়ি থেকে নামার চেষ্টা করেও বাধা পেয়ে কার্যত গাড়ির বনেটে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, 'পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে।' পুলিশে পুলিশে আগে থেকেই গোটা এলাকা ছয়লাপ ছিল। গাড়ি থেকে রসুকান্ত মজুমদার সহ বাকিদের নামতে না দিয়ে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয় বলেই গেরুয়া শিবিরের পক্ষে অভিযোগ। যেখানে যাওয়ার পথে বিস্ফোরক সুরে সুকান্ত মজুমদারের সংযোজন, 'মমতা বন্দ্যোপাধ্যায় টাকা চুরি করেছেন।'

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই ক্রমাগত রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি সহ বিরোধীরা। গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকায় 'চোর ধরো জেল ভরো' ব্যানার লাগিয়ে মিছিল করেছিল গেরুয়া শিবির। সেই মিছিল যাওয়ার পথে রাস্তায় পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়কের কার্যালয়ে গঙ্গাজলও ছেটায়।

প্রসঙ্গত, SSC কাণ্ডের প্রতিবাদে এদিন কংগ্রেসের পক্ষেও মিছিল করা হয়। অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস দফতর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল কংগ্রেস কর্মীদের।

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব, তৃণমূলের সমস্ত পদ থেকে অপসারণ ও দল থেকে সাপপেন্ড করার পর সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন, 'পার্থ চট্টোপাধ্যায় একা এই কাজ করতে পারে না। পার্থ চট্টোপাধ্য়ায়কে বলির পাঁঠা করা হল'। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের ইস্যুতে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পার্থর দুর্নীতির ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) নিশানা করেছেন সুকান্ত। এদিন কার্যত নাম নিয়েই বিজেপির রাজ্য সভাপতি বলেন  'এটার সঙ্গে পুরো সরকার জড়িত। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আবার ভোট হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা বাংলা শাসন করবে। একা পার্থ জড়িত হতে পারে না। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে জেলায় জেলায় তৃণমূলের নেতারা লিস্ট পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীই নাম পাঠাতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীকে কেন গ্রেফতার করা হবে না? সব চোরগুলোকে জেলে পাঠাতে হবে'।'

আরও পড়ুন- 'অপা' অর্পিতারই, শান্তিনিকেতনের বাড়ির মালিকানা পার্থ ঘনিষ্ঠেরই, একসঙ্গে কিনেছিলেন জমি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget