এক্সপ্লোর

Chinar Park: চিনার পার্কে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর ৫টি রেস্তোরাঁ

Kolkata Fire News: স্থানীয়রা জানায়, প্রথমে একটি রেস্তোরাঁয় আগুন লাগে এরপর, মুহূর্তের মধ্যে আগুন ছড়ায় পাশের আরও ৪টি রেস্তোরাঁয়।

কলকাতা: রবিবাসরীয় শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার চিনার পার্কে (Chinar Park) এক রেস্তোরাঁয় ভয়াবহ আগুন (Fire)। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই পরপর ৫টি রেস্তোরাঁ। জানা যায়, রাত ৭.৪৫ নাগাদ একটি রেস্তোরাঁয় আগুন লাগে।       

স্থানীয়রা জানায়, প্রথমে একটি রেস্তোরাঁয় আগুন লাগে এরপর, মুহূর্তের মধ্যে আগুন ছড়ায় পাশের আরও ৪টি রেস্তোরাঁয়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগে, তা এখন খতিয়ে দেখছে দমকল। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার ব্লাস্টের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নববর্ষের সন্ধ্যায় জমজমাট ছিল গোটা এলাকা। ঠিক সেই সময়ই আচমকা ওই রেস্তোরাঁ থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়ে যায়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে চিনার পার্ক এলাকায় ব্যাপক যানজটও হয়। এই অগ্নিকাণ্ডের জেরে ঘুরপথে চলে বেশ কিছু বাস।                                           

জানা গিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আগুনের গ্রাসে অবশ্য হতাহতের কোনও খবর নেই।               

আরও পড়ুন, দই-ঘুগনির এবার চা, হুগলির খাবারের প্রশংসায় পঞ্চমুখ রচনা

দিন দুই আগেই দক্ষিণ দমদম পুরসভার ছাতাকল এলাকায় বিধ্বংসী আগুন লেগেছিল। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১০০ টি ঝুপড়ি। এক লহমায় সর্বস্ব হারিয়ে পথে বসেছেন কয়েকশো মানুষ। গৃহহীনদের জন্য অস্থায়ী থাকার জায়গার ব্যবস্থা করেছে প্রশাসন। শনিবার বেলা তখন ১২ টা দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল এলাকার ঝুপড়িতে আগুন লাগে। বেশিরভাগ ঝুপড়িতে ত্রিপলের ছাউনি থাকায় চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। একটার পর একটা ঝুপড়ি জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দা দিনমজুর। আগুন লাগার খবর পেয়ে কাজ ফেলে ছুটে আসেন তাঁরা, আসেন আত্মীয়-পরিজনেরা।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget