এক্সপ্লোর

Kolkata: দুর্ঘটনার আশঙ্কায় নোটিশ, কোথায় হবে মহম্মদ আলি পার্কের পুজো?

Durga Puja: পুরসভা পার্ক থেকে প্যান্ডেল সরাতে বলেছে। আজ সোমবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেই কি মিলবে সমাধান?

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কোথায় হবে মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো (Durga Puja)? এখনও রয়েছে গভীর সংশয়। পুরসভা পার্ক থেকে প্যান্ডেল সরাতে বলেছে। রবিবার সকালে পুলিশ গিয়ে বলে, প্যান্ডেলের কাজ বন্ধ রাখতে। এদিকে সমস্যা কাটাতে সোমবার মুখ্যমন্ত্রীর (Chief Minister) সঙ্গে বৈঠক হওয়ার কথা পুজো উদ্যোক্তাদের। সেই বৈঠকেই সমাধানসূত্রে বেরনোর আশা করছেন উদ্যোক্তারা। পুজোর জন্য বিকল্প প্রস্তাবও তৈরি করে রেখেছেন উদ্যোক্তারা।  

কেন বারণ? 
মহম্মদ আলি পার্কের (MD Ali Park) নীচে জলাধার রয়েছে। বহু পুরনোর সেই জলাধারের অবস্থা জরাজীর্ণ। তার ওপর প্যান্ডল হলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সেই আশঙ্কাতেই শনিবার মহম্মদ আলি পার্কের প্যান্ডেলের কাজ বন্ধ করার জন্য দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। রবিবার সেই প্যান্ডেলের কাজ বন্ধ করা হয়েছে। কিন্তু, তা সরানোর কাজ শুরু হয়নি। এই পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে দুর্গাপুজো কমিটিগুলির। পুজোর উদ্যোক্তাদের আশা, ওই বৈঠক থেকে সমাধানসূত্র বেরোতে পারে। 

পুরসভার আশঙ্কা:
যেখানে প্যান্ডেল হচ্ছে, তার নীচে রয়েছে পুরসভার জলের রিজার্ভার। রিজার্ভারের কাঠামো দুর্বল। তার ওপর পুজোর মণ্ডপ থাকবে। সেখানে দর্শকদের ভিড় হলে ভেঙে পড়তে পারে গোটা কাঠামো। সেক্ষেত্রে প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটতে পারে। পাশাপাশি ওই রিজার্ভারের কোনও ক্ষতি হলে মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বিপর্যস্ত হতে পারে বলে জানিয়েছেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।

বিকল্প প্রস্তাব:
জোড়াসাঁকোর বিধায়ক জানিয়েছেন, বিকল্প প্রস্তাব দেওয়া হবে প্রশাসনকে। সেই প্রস্তাব অনুযায়ী, মণ্ডপ চত্বরে দর্শকদের উঠতে দেওয়া হবে না। মহম্মদ আলি পার্কের এই পুজোর উদ্যোক্তা ইউথ অ্যাসোসিয়েশন।

কতদূর এগিয়েছে কাজ?
বেশ অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে প্যান্ডেলের কাজ। থিম শিল্পী চিরঞ্জিত্‍ ঘোষ বলেন, 'কাজ বন্ধ করে দিয়েছি। তবে এই প্যান্ডেল অন্য জায়গায় সরানো যাবে না। আমাদের আর সাতদিনের কাজ বাকি।' ইউথ অ্যাসোসিয়েশন পুজো কমিটির এক্সিকিউটিভ সদস্য প্রভাতচন্দ্র তিওয়ারি বলেন, 'এটা তো শুরু হয়েছে অনেকদিন। খুঁটি পুজো হয়েছে।  তখন বলেনি কেন? আমরা আজ নিজেরা বসব। সিএমের সঙ্গে বৈঠকে রয়েছে। দেখব, সমাধান কিছু হয়ে যায় কি না।' গত ৭ জুলাই খুঁটি পুজো হয়। তাতে অংশ নেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত বলেন, 'আমরা যখন খুঁটি পুজো করি, তখনও পুরসভার সঙ্গে কথা বলে করি। ফের পুরসভার সঙ্গে কথা বলব। যদি সেরকম পরিস্থিতি হয়, তাহলে দর্শক ওপরে উঠবে না। জলের ট্যাঙ্কের ওপরে করিনি। পাশে করেছি। এক্স চেয়ারম্যান এসব করে মায়ের পুজো আটকানোর চেষ্টা করছেন, ওরা পুজো বিরোধী।' 

মহম্মদ আলি পার্ক পুজো কমিটির প্রাক্তন চেয়ারম্য়ান দীনেশ বাজাজ বলেন, '২০১৯ ও ২০২০তে- মহম্মদ আলি পার্কের পুজো হয়েছে পাশের দমকল কেন্দ্রে। ২০২১-এ পুজো হয়েছে পার্কের সামনের সিঁড়িতে।'

পুরসভার নোটিস পাওয়ার পর এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিকেই তাকিয়ে উদ্যোক্তারা।  

আরও পড়ুন: 'তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই', বঙ্গোপসাগরে ট্রলার ডুবির পর উদ্ধার বাংলাদেশি মত্‍স্যজীবীদের কাতর আর্জি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget