এক্সপ্লোর

SSC Case: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি, বিচারক বললেন, ‘পচা শামুকে পা কাটবেন না’

Partha Chatterjee Bail: পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক। 

প্রকাশ সিনহা, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। জামিন পাওয়ার পরও সশরীরে হাজিরা দেননি পার্থ। তাতেই জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক। (Partha Chatterjee Bail)

বুধবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থর। কিন্তু আজ সেখানে সশরীরে হাজিরা দেননি পার্থ। এতে বিচারক বলেন, "পার্থ চট্টোপাধ্যায়-সহ যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে, তাঁদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। আশাকরি পচা শামুকে পা কাটবেন না।" (SSC Case)

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় আজ ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল। কিন্তু জামিনে বাইরে থাকলেও, আজ সশরীরে আদালতে হাজিরা হননি পার্থ। চার্জশিটে নাম থাকা সত্ত্বেও আদালত কক্ষে হাজির হননি শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরাও। তাঁদের অনুপস্থিতিতে রুষ্ট হন বিচার শুভেন্দু সাহা। 

এদিন পার্থর আইনজীবী আদালতে জানান, স্বাস্থ্যজনিত কারণে পার্থ হাজিরা দিতে পারেননি। সেই মর্মে আবেদনও জানিয়েছেন তাঁরা। এতেই বিচারক হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "উচ্চ আদালত থেকে যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের আইনজীবীকে বলে দিচ্ছি, ওঁদের গিয়ে বলে দেবেন, শুনানি থাকলে প্রত্যেককে আদালতে উপস্থিত হতে হবে। হাজিরা না দিলে এই কোর্টের অধিকার আছে জামিন বাতিল করে দেওয়ার।" বিচারক আরও বলেন, "আমি কারও নাম নিচ্ছি না নির্দিষ্ট ভাবে। প্রত্যেককে বলছি, যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ভাবছেন বাড়িতে থাকবেন, আদালতের কিন্তু অধিকার আছে হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ার।"

পার্থ, শান্তনুরা না গেলেও এদিন আদালতে হাজির ছিলেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য-সহ অনেকে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও হাজির ছিলেন আদালতে। পার্থরও সশরীরে হাজির থাকার কথা ছিল। কিন্তু শুনানি শুরু হতে দেখা যায়, পার্থ নেই। আর তাতেই রুষ্ট হন বিচারক। শুনানিতে হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। 

এর পর অন্য দিনের মতোই শুনানি হয় আজ। ৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন পার্থ ও শান্তনু হাজিরা দেন কি না দেখার। আজও পার্থ হাজিরা দেবেন বলেই মনে করেছিলেন সকলে। তবে তিনি আসেননি শেষ পর্যন্ত। এদিন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আবেদনেরও শুনানি হয় আদালতে। তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান অর্পিতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee:
"আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব", সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর, "আমরা ভীষ্মের খোঁজে রয়েছি", পাল্টা বিজেপি!
Mamata Banerjee:
"আমার মাথা খাবে নাকি বিজেপির মাথা খাবে? কী দিয়ে রান্না করবে?" জনসভা কেন্দ্রকে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর!
Bengali News Live : ভোটের মুখে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী, DG-র কাছে রিপোর্ট চাইল কমিশন
ভোটের মুখে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী, DG-র কাছে রিপোর্ট চাইল কমিশন
Bengal Election 2026 : 'নিশ্চিত থাকুন ব্রাত্য বসু এবার বিধানসভায় যাচ্ছেন না', নিশানা শানালেন শমীক
'নিশ্চিত থাকুন ব্রাত্য বসু এবার বিধানসভায় যাচ্ছেন না', নিশানা শানালেন শমীক

ভিডিও

Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা
Ghanta Khanek Sange Suman (২৫.০৩.২৬)পর্ব ১: ৩২ লক্ষ নিষ্পত্তির মধ্যে প্রথম তালিকায় ১০ লক্ষ নাম | ১৭৭-এর নিচে নামবে না আসন : শুভেন্দু
Chok Bhanga 6ta: রামনবমীতে TMC-BJP টক্কর, প্রচার-যুদ্ধে রণক্ষেত্র বাসন্তী। মার খেল পুলিশ
Ghanta Khanek Sange Suman (২৫.০৩.২৬)পর্ব ২: 'মুসলমানদের জন্য কিছুই করেননি মমতা', হুমায়ুন কবীরকে পাশে নিয়ে তীব্র আক্রমণ আসাদউদ্দিন ওয়েসি-র

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget