এক্সপ্লোর

Kolkata: লেকটাউনে দমকলকর্মী খুন! টিটাগড়ে গ্রেফতার ২

Laketown Shootout: মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় হামলা করা হয়েছিল ওই দমকলকর্মীর উপর। কেন খুন, তা এখনও অজানা।

কলকাতা: খাস কলকাতায় বাড়ির সামনে গুলি করে খুন করা হয়েছিল দমকলকর্মীকে। লেকটাউনের ওই ঘটনায় টিটাগড় থেকে গ্রেফতার করা হল ২ জনকে। পুলিশ সূত্রের খবর, গ্রেফতার হওয়া ২ জন ভাড়াটে খুনি। মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় হামলা করা হয়েছিল। কেন খুন, তা এখনও অজানা। সেই কারণ জানতে চলতে তদন্ত।

লেকটাউনের সারদা পল্লিতে প্রকাশ্যে শ্যুটআউটের (Kolkata Shootout Case) ঘটনা ঘটে। খুন হওয়া ওই দমকলকর্মীর নাম স্নেহাশিস রায়। আগেও দমকলকর্মীর উপর হামলা? কারণ নিয়ে ধোঁয়াশা। 

বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে যায় লেকটাউনে। প্রকাশ্যে, দিনের আলোয় বাড়ির সামনে গুলি করে খুন করা হয় ওই দমকলকর্মীকে। সূত্রের খবর, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছিলেন তিনি। সবেমাত্র মেয়ে নেমে এগিয়ে গিয়েছিল। স্নেহাশিস বাইক থেকে নামতে যেতেই গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, বাইকে করে এসেছিল ২ দুষ্কৃতী। তাদের মুখ ঢাকা ছিল। সূত্রের খবর, ২টি গুলি চালায় তারা। গুলির শব্দ কানে যেতেই বেরিয়ে আসে মেয়ে, সে দেখতে পায় তার বাবা মাটিতে পড়ে গিয়েছে। চোখের নিমেষে বাইক নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী।

বৃহস্পতিবার বিকেল ৪টে ১৫ মিনিট। সেইসময়েই এই হামলা হয়। তারপরেই দ্রুতগতিতে স্নেহাশিসকে তুলে নিয়ে যাওয়া হয় আরজিকরে। সেখানেই স্নেহাশিসকে মৃত বলে ঘোষণা করা হয়। 

আগেও হামলা:
২০২২ সালেও এই ব্যক্তির উপরেই হামলা হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেইসময় তিনি ক্যান্টনমেন্টের ফায়ার অফিসে কাজ করতেন। সেখানে তাঁকে বাইরে ডেকে এনে গুলি চালানো হয়েছিল। সেই সময় কোনওমতে প্রাণে বেঁচেছিলেন স্নেহাশিস। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনওরকম যোগ রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। এদিন দুইজন ভাড়াটে খুনিকে ধরা হয়েছ। তাদের কে বা কারা এই খুন করতে বলেছে। আদতে ঘটনার মাস্টারমাইন্ড কারা সেটাই খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার ওই ঘটনার পরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। ওই এলাকায় গিয়েছিলেন বিধায়ক এবং দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, 'স্নেহাশিসকে আমি চিনতাম। ওর জন্য পুলিশকে বলেছিলাম। ওকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল, বলতে পারেনি। ওই ঘটনার পরে ও বলেছিল দমদমে থাকবে না। কাছাকাছি কোথাও করে দিতে। আমি ওকে নিউটাউনে করে দিয়েছিলাম।'

কলকাতার বুকে দিনের বেলায় বাড়ির সামনে এভাবে গুলি করে খুনের ঘটনা কার্যত নজিরবিহীন। কীভাবে প্ল্যান হল, স্নেহাশিস কখন কোথায় থাকবেন সেটা আততায়ীরা কীভাবে জানল? কেন তাঁকে মারা হল এরকম বহু প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। উত্তর মিলবে তদন্তের পরেই। 


আরও পড়ুন: বাড়ছে জলস্তর, ফুঁসছে নদী, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget