এক্সপ্লোর

Kolkata: কমছে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে সুদের হার, ভবিষ্যতের দুশ্চিন্তায় সাধারণ মানুষ

Kolkata News: একদিকে জিনিসপত্রের লাগাতার দাম বৃদ্ধি। ফলে সংসার খরচ বাড়ছে। যাঁরা বিভিন্ন সঞ্চয় প্রকল্পের ওপর নির্ভরশীল, তাঁরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে এবার কোপ পড়ল PPF’র সুদের হারেও। 

সুদীপ্ত চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: তলানিতে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে সুদের হার। অবসরের পর 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড' বা EPF (Employee's Provident Fund)-ই ভরসা চাকুরিজীবীদের। এই সঞ্চয়ের দিকেই তাকিয়ে থাকেন তাঁরা। এবার, সেই সঞ্চয়ে (Savings) কোপ পড়ল।

ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), PPF থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিংবা সিনিয়র সিটিজেট সেভিংস স্কিম। ব্যাঙ্ক হোক কিংবা পোস্ট অফিস, গত কয়েক বছরে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে সুদের হার কার্যত তলানিতে এসে পৌঁছেছে!

একদিকে জিনিসপত্রের লাগাতার দাম বৃদ্ধির ফলে সংসার খরচ হু হু করে বেড়েছে। এই সময়ে যাঁরা এই ধরণের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের ওপর নির্ভরশীল, তাঁরা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে এবার কোপ পড়ল PPF’র সুদের হারেও। অবসরের পর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF’ই ভরসা চাকুরিজীবীদের। এই সঞ্চয়ের দিকেই তাকিয়ে থাকেন তাঁরা। এবার, সেই সঞ্চয়ে কোপ পড়ল। অথচ ভোটের ফল বেরিয়ে যেতেই এবার পেট্রোল-ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা। 

অর্থনীতিবিদ সৈকত সিংহ রায়ের কথায়, 'বিপুল ভোটে জয়লাভ। আর তার ফলে আবারও সংস্কারের পথে হাঁটলেন মোদি সরকার। কারণ, সুদ কমানোই সরকারের নিয়ম-নীতির মধ্যে এসেছে। যাকে মানিটরি পলিসি রিফর্ম বলতে পারেন।'

বেসরকারি সংস্থার আধিকারিক দ্বৈপায়ন ভট্টাচাৰ্য মুদিয়ালির বাসিন্দা। তিনি বলছেন, 'করোনার সময় সঞ্চয় অনেক চলে গেছে। আমার ইনকাম ফিক্সড। সমস্যা বাড়বে। আমাদের পেনশন নেই, সুদ আর ইপিএফ ভরসা, এই দুটো কমার কারণে আগামী দিনে খুব সমস্যা হবে।'

নিউটাউনের বাসিন্দা বিধাননগর পুরসভার অস্থায়ী কর্মী তাপসী মণ্ডল। তাঁর কথায়, 'পেট্রোল ডিজেলের দাম বাড়লে সম্যসা হবে। পেনশন নেই, অবসরেরর পর কী হবে জানি না। ব্যাঙ্কের সুদও কমছে।'

এই অবস্থায়, PF’র সুদ কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেরলের CPI-এর রাজ্যসভার সাংসদ বিনয় বিসওয়াম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget