এক্সপ্লোর

Weather Today: ফের বৃষ্টির ভ্রুকুটি? মহালয়ার আগেই আবহাওয়ার বড় আপডেট

Weather Updates: পুজোর মুখে ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। 

কলকাতা: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে স্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি চলছে। কলকাতা-সহ কয়েকটি জেলায় কখনও-সখনও দু’-এক পশলা বৃষ্টিও হচ্ছে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। 

এদিকে, ভারী বৃষ্টি না হলেও বৃষ্টিতে ভিজবে পুজোর কলকাতা। ষষ্ঠী থেকে দশমী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি। কোচবিহার, মালদা, দুই দিনাজপুরেও বৃষ্টি হবে। ১০ নম্বর জাতীয় সড়কে কালিম্পং যাওয়ার রাস্তায় কয়েকটি জায়গায় ধস নেমেছে। তিস্তার জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। পুজোর মুখে ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। 

এবার ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা। কালিম্পঙে টানা বৃষ্টিতে নতুন করে ধস নেমেছে তিস্তাবাজারের চিত্রে এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে। বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার জল। দার্জিলিং-কালিম্পং রোডে তিস্তা ব্রিজের ওপর দিয়ে জল বইছে। ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশে যান চলাচল বন্ধ, বিপর্যস্ত জনজীবন। 

আরও পড়ুন, 'শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করতে শিখছে নাগরিক সমাজ', আগামী আন্দোলন নিয়ে কী বার্তা দেবাশিসের?

দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির পরিমাণ। তবে উত্তরবঙ্গের একাধিক স্থানে ধস নেমে বিপর্যস্ত হয়েছে জনজীবন। পাশাপাশি অবিরাম বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। কোথাও কোথাও জারি করা হয়েছে লাল সতকর্তা। শনিবার মালদার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছলেন বন্যা দুর্গতদের কাছে। স্থানীয়দের অভিযোগ তিনি যাওয়ার পরই ত্রাণ নিয়ে হুড়োহুড়িতে খালি হাতে ফিরতে হল বন্যা দুর্গতদের একাংশকে।

সেচ দফতর সূত্রে খবর, জলপাইগুড়ির গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে ৪ হাজার ৮৭০ কিউসেক জল ছাড়া হয়েছে।  নদীর জলস্তর বাড়ায় তিস্তা, জলঢাকা নদী তীরবর্তী অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা।তিস্তা নদীর দোমহনি এবং জলঢাকার সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা।                                                 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget