এক্সপ্লোর

Breaking News : দারুণ খবর, এই মাসেই চালু হতে পারে শিয়ালদা মেট্রো স্টেশন

Sealdah Metro : আগামী ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশন চালু হওয়ার সম্ভাবনা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শহরবাসীর জন্য দারুণ খবর। সহজ হতে চলেছে শিয়ালদহ (Sealdah )  থেকে যোগাযোগ।  আগামী ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশন (Sealdah  Metro Station) চালু হওয়ার সম্ভাবনা। এমনটাই খবর সূত্রের। এর ফলে যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে আশা করছেন নিত্যযাত্রীরা। 

গত ১৬ ও ১৭ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটি শিয়ালদা মেট্রোস্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন। মাস দুয়েক আগেই বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য মিলেছে রেলওয়ে কমিশনার অফ সেফটির ছাড়পত্র। কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, পরিকাঠামো খতিয়ে দেখার পর পরের ৩ মাসের মধ্যে যে কোনও দিন শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। 

কবে উদ্বোধন 
৩১ মে বেহালার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) । বেহালা থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন শিয়ালদা মেট্রো স্টেশনের। প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করেন লক্ষাধিক যাত্রী।  মেট্রোরেল পরিষেবা শুরু হলে সময় অনেকটাই কম লাগবে নিঃসন্দেহে। ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন  চালু হলে একদিকে যেমন বাড়বে যাত্রী সংখ্যা। তেমনই লাভের মুখ দেখবে বলে মেট্রো, বলে আশা করছে কর্তৃপক্ষ। এখন ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। মাটির ওপরের মতো মাটির নীচেও ভিড় যথেষ্ট বেশি হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। 

কী কী সুবিধা 
শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য। 

এর আগে পয়লা বৈশাখে শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হবে বলো শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত ওই দিনে উদ্বোধন হয়নি । তার পরে পেরিয়ে গিয়েছে মাসাধিক কাল। ভূগর্ভস্থ শিয়ালদহ স্টেশনের উদ্বোধন এবার ৩১ মে হয় কি না সেটাই দেখার। 

 

সেরা শিরোনাম

আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
Durga Puja 2026: 'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল
'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল
West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Cyclone threat to Odisha: লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget