এক্সপ্লোর

ED on Tapas Manik: 'কাজের সুযোগ পাইয়ে দিয়েছেন মানিক', তাপসকে নিয়ে কী দাবি ইডির ?

ED on Tapas Manik SSC Scam: মানিক ভট্টাচার্যর দুর্নীতির দোসর তাপস মণ্ডল ? কী দাবি ইডির ?

কলকাতা: মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) দুর্নীতির দোসর তাপস মণ্ডল (Tapas Mandal) ? প্রভাব খাটিয়ে বারবার ছেলের সংস্থাকে কাজের সুযোগ পাইয়ে দিয়েছেন মানিক ? স্বেচ্ছাসেবী সংস্থাকে ঢাল করে বেসরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ? ইডি সূত্রের দাবি, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি ইনস্টিটিউট চালাতেন তাপস। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানিকের ছেলের সংস্থাকে ৩ কোটি দেওয়া হয়। লকডাউনে অনলাইন ক্লাস করানোর জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়। ছাত্রপিছু নেওয়া হয় ৫০০ টাকা। কনসালটেন্সি ও পরিকাঠামো উন্নয়নের জন্য দেওয়া হয় ২ কোটি ৬৪ লক্ষ। মানিকের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জানান তাপস।

  সূত্রের খবর, ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য-র ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি।  জিজ্ঞাসাবাদে ক্রস ভেরিফিকেশন পদ্ধতির সাহায্য নেন ED’র অফিসাররা।ED সূত্রে দাবি, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ভোররাতে সাড়ে ৩টের সময় ছাড়া হয় তাঁকে। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে তাপস স্বীকার করেছেন, মানিকের ছেলের সংস্থাকে কনসালটেন্সি ও পরিকাঠামো উন্নয়নের জন্য ২ কোটি ৬৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তবে করোনা ও লকডাউনের জন্য সেই কাজ হয়নি। সেইসঙ্গেই তাপস জানান, একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানিকের ছেলের সংস্থাকে অনলাইন ক্লাস করানোর জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়েছিল। এর জন্য ছাত্রপিছু ৫০০ টাকা করে নেওয়া হয় বলে জানান তাপস। ইডি সূত্রে খবর, তাপসের বয়ান নিয়ে ফের মানিককে জেরা করা হবে।  ED সূত্রে আরও দাবি করা হয়েছে, তাপস মণ্ডলের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে। এই প্রেক্ষিতে মানিক ভটাচার্য ও তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। সম্প্রতি মহিষবাথানে তাপসের অফিস ও বারাসাতের বাড়িতে দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আরও পড়ুন, মানা হল না আন্দোলনকারীদের দাবি, প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল, ইন্টারভিউ শুরু হল উচ্চ প্রাথমিকেও

প্রসঙ্গত, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ধাক্কা মানিক ভট্টাচার্য-র। নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে মানিকের মামলা পত্রপাঠ খারিজ করল বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ। দুর্নীতি নিয়োগ মামলায় জেলেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে। এর আগে শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, মানিকের রক্ষাকবচ শুধুমাত্র সিবিআই মামলার ক্ষেত্রেই প্রযোয্য।টেট দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই । তবে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই, ইতিমধ্যেই জানিয়েছে সুপ্রিম কোর্ট । ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআইকে, নির্দেশ সুপ্রিম কোর্টের।

সেরা শিরোনাম

Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget