এক্সপ্লোর

Kolkata News: কীভাবে চলত প্রতারণা? ব্যাঙ্ক দুর্নীতি মামলায় ED-র হানা, আটক কনকাস্ট স্টিলের কর্ণধার

Kolkata ED Raid : কলকাতা থেকে শহরতলি, একযোগে ৬ জায়গায় অভিযান চালাল কেন্দ্রীয় এজেন্সি

আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও ভাস্কর ঘোষ, কলকাতা: ব্যাঙ্ক দুর্নীতি মামলায় এবার সক্রিয় হল ইডি। কলকাতা থেকে শহরতলি, একযোগে ৬ জায়গায় অভিযান চালাল কেন্দ্রীয় এজেন্সি। আটক কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। ইডি সূত্রে খবর, ৩ হাজার কোটি টাকার ওপর ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মঙ্গলবার সকাল থেকে সন্ধে বালিগঞ্জের অভিজাত এলাকা থেকে ঘুসুড়ি, বৈদ্যবাটির অলিগলি একযোগে সাঁড়াশি অভিযান চালাল ইডি।কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, নিউ আলিপুর থেকে শহরতলির দমদম ক্যান্টনমেন্ট, বৈদ্যবাটি, বেলুড়, ঘুসুড়িতে ম্যারাথন তল্লাশি চালালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সকাল সাড়ে ৭টা থেকে সন্ধে পর্যন্ত ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলল জালিয়াতি চক্রের শিকড়ের খোঁজে অভিযান।

ED সূত্রে খবর, ২০২২ সালে SBI-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ দায়ের হয়। সেই মামলারই তদন্তে নেমে মঙ্গলবার সকালে কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দেয় ED। একইসঙ্গে, ওই ব্যবসায়ীর আরেক সঙ্গী, ব্যবসায়ী কৈলাস সরফের বেলুড়ের বাড়িতেও চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি।ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডের তদন্তে নিউ আলিপুর এলাকায় প্লাস্টিক ব্যবসায়ী অজয় পোদ্দারের বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। দমদম ক্যান্টনমেন্ট এলাকায় সঞ্জয় গুপ্ত নামে এক ওষুধ ব্যবসায়ী ফ্ল্যাটেও চলে তল্লাশি।ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি, তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। 
 
 ঘুসুড়িতে একটি প্লাস্টিক কারখানা এবং বৈদ্যবাটিতে ধর্মতলার একটি বেসরকারি সংস্থার কর্মী শান্তনু পোদ্দারের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। কীভাবে চলত প্রতারণা? কীভাবে বিছানো হতো জালিয়াতির জাল?ED সূত্রে খবর, একাধিক ভুয়ো কোম্পানি খুলে টাকা তছরুপ করা হত।ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে সেল কোম্পানির মাধ্যমে বিদেশে পাচার করা হত বলেও প্রাথমিকভাবে অনুমান করছে কেন্দ্রীয় এজেন্সি।ED সূত্রে খবর, মঙ্গলবার ম্যারাথন অভিযান চালিয়ে একাধিক তথ্যপ্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। SBI-এর মতো বড়সড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক-প্রতারণাকাণ্ডের নেপথ্যে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন, 'রোজ ভাবি, খারাপ খবর শুনবো না..', বাংলাদেশে হিন্দুর উপর ফের আক্রমণে প্রতিক্রিয়া ইসকনের VP-র !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Derailment: বহরমপুরে ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি, পরপর রেল দুর্ঘটনা রাজ্যে
বহরমপুরে ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি, পরপর রেল দুর্ঘটনা রাজ্যে
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?

ভিডিও

56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য
Baharampur Train Accident: লেভেল ক্রসিংয়ে কর্মচারী থাকা সত্ত্বেও কী করে দুর্ঘটনা? ঘটনাস্থলে তদন্তকারীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget