এক্সপ্লোর

Entally Firing: রাতের কলকাতায় চলল গুলি, জখম মূক ও বধির বৃদ্ধ, নেপথ্যে সিন্ডিকেট বিবাদ!

Kolkata News: স্থানীয় এক মহিলার দাবি, তাঁর দাদা ও হামলাকারী দু’ জনেই তৃণমূল কর্মী ও ইমারতির ব্যবসায় জড়িত।

সুদীপ্ত আচার্য, কলকাতা: সিন্ডিকেট-বিবাদে রাতের কলকাতায় গুলি চলার অভিযোগ (Entally Firing)। জখম মূক ও বধির এক ব্যক্তি (Elderly Man)। এন্টালি থানা এলাকার পটারি রোডের ঘটনা। আহত রতন সাধুখাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় এক মহিলার দাবি, তাঁর দাদা ও হামলাকারী দু’ জনেই তৃণমূল কর্মী ও ইমারতির ব্যবসায় জড়িত।

রাতের কলকাতায় ফের গুলি চলার অভিযোগ

ওই মহিলা জানিয়েছেন, মঙ্গলবার রাতে মোটরবাইকে চড়ে বাড়ি ফেরার সময়, তাঁর দাদাকে লক্ষ্য করে গুলি চালান ওই কর্মী। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্থানীয় এক ব্যক্তির গায়ে লাগে। রাতে ঘটনাস্থলে যান ডিসি ইএসডি প্রিয়ব্রত রায়। গুলি চলার অভিযোগ খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন এক তৃণমূল কর্মী। সেই সময় আর এক তৃণমূল কর্মী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেই সময় বাড়ির বাইরে ছিলেন মূক ও বধির এক বৃদ্ধি। তাঁর নাম রতন সাঁধুখা। বয়স ৬৩ বছর। তাঁর পেটে গুলি লাগে। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে বাড়িতে ঢুকে পড়েন তিনি। 

আরও পড়ুন: SSC Scam: শুরু হয়েছিল পার্থকে দিয়ে, পর পর গ্রেফতার শান্তিপ্রসাদ-মানিকরা, কাদের হাতে ছিল শিক্ষা! উঠছে প্রশ্ন

এর পর এন্টালি থানায় খবর দেন স্থানীয়রাই। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর পর পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় ওই বৃদ্ধকে তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন ওই বৃদ্ধ। অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল। তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

পুলিশের তরফে গুলি চলার ঘটনা স্বীকার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কথা বলা হচ্ছে স্থানীয়দের সঙ্গে। কী কারণে গুলি চলল, তা জানার চেষ্টা চলছে। এমনকি ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। আহতের দাদা জানিয়েছেন, চাবি নিয়ে দোকানে ঘুমাতে আসছিলেন রতন। সেই সময় গুলি লাগে। মূক ও বধির ওই বৃদ্ধ নির্বিবাদী। তাঁর সঙ্গে কারও বিবাদ ছিল না। অন্যের বিবাদের মাঝে পড়ে তিনি গুলিবিদ্ধ হন বলে অভিযোগ পরিবারের। যাঁকে লক্ষ্য করে গুলি চলে এবং যিনি গুলি চালান, তাঁরা দু'জনই ইমারতি ব্যবসায়ী এবং দু'জনই তৃণমূল করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

মূক ও বধির বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ায় আতঙ্ক এলাকায়

এ নিয়ে এন্টালি থানার পুলিশ জানিয়েছে, গুলি চালানোর অভিযোগ মিলেছে। একজন গুলিবিদ্ধ হয়েছেন। কী কারণে গুলি চলল, আদৌ গুলি চলেছে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

Boro Maa Naihati : নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Howrah News: মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ

ভিডিও

CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ
Suvendu Adhikari : 'কেউ তোলাবাজি করলে হেল্পলাইনে অভিযোগ জানান, ১৫ মিনিটেই ব্যবস্থা নেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget