এক্সপ্লোর

Kolkata: আদিগঙ্গার সৌন্দর্যায়নের দরপত্রে পরিবেশ বিতর্ক, 'কংক্রিটের কাঠামো'র প্রতিবাদে সরব পরিবেশবিদ সুভাষ দত্ত

Kolkata News: সম্প্রতি আলিপুর ব্রিজ থেকে কালীঘাট ব্রিজ- এই এক কিলোমিটার এলাকায় আদি গঙ্গা বা টালি নালায় সংস্কার কাজের জন্য দরপত্র আহ্বান করেছে হিডকো। সেই দরপত্রে কংক্রিটের পরিকাঠামো তৈরির কথাও আছে। 

রুমা পাল, কলকাতা: হিডকোর (HIDCO) একটি দরপত্রকে ঘিরে শুরু হল পরিবেশ বিতর্ক। আদি গঙ্গার (Adi Ganga) আলিপুর (Alipore) থেকে কালীঘাট ব্রিজ (Kalighat Bridge) পর্যন্ত অংশে সৌন্দর্যায়ন ও পরিকাঠামো নির্মাণের জন্য ওই দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু তাতে কংক্রিটের পরিকাঠামো (Concrete Structure) তৈরির কথা কেন বলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত (Subhash Dutta)।

দরপত্রকে ঘিরে শুরু পরিবেশ বিতর্ক

আদি গঙ্গার সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে মাথাচাড়া দিল পরিবেশ বিতর্ক। সম্প্রতি আলিপুর ব্রিজ থেকে কালীঘাট ব্রিজ- এই এক কিলোমিটার এলাকায় আদি গঙ্গা বা টালি নালায় সংস্কার কাজের জন্য দরপত্র আহ্বান করেছে হিডকো। সেই দরপত্রে কংক্রিটের পরিকাঠামো তৈরির কথাও আছে। 

আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। পরিবেশবিদদের দাবি, কংক্রিটের পরিকাঠামো তৈরি হলে আদি গঙ্গার ক্ষতি হবে। আদিগঙ্গার কী অবস্থা এখন তা নৌকায় ঘুরে দেখলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। হেস্টিংসের তক্তাঘাট থেকে শুরু হয় যাত্রা।  

শহরে হেস্টিংস থেকে গড়িয়া, আদি গঙ্গার দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। কিন্তু প্রশ্ন হল, কেন করা হচ্ছে কংক্রিটের পরিকাঠামো? এতে কী ক্ষতি হতে পারে?

পরিবেশবিদ সুভাষ দত্তের দাবি, 'কংক্রিটের পরিকাঠামো তৈরি হলে নদীর প্রবাহ বন্ধ হয়ে যাবে, এটা কেন করা হবে? প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।'

নৌকায় কিছুটা এগোতেই আদি গঙ্গায় পড়া গেল। কিন্তু আদিগঙ্গায় কিছুটা এগোতেই স্পষ্ট হয়ে উঠল দূষণের ছবিটা। একে তো নোংরা জল। তার ওপর দুর্গন্ধে টেকা দায়। তার ওপর ভাসছে মরা পশুর দেহ। 

কী পড়ছে না আদি গঙ্গায়? শহরের আবর্জনা তো আছেই, সেইসঙ্গে পড়ছে খাটালের আবর্জনা। আদি গঙ্গার দূষণের মোকাবিলা করতে ২০১৫ সালে জাতীয় পরিবেশ আদালতে মামলা হয়। সেই মামলায় আদালত বান্ধব নিযুক্ত করা হয় সুভাষ দত্তকে। জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয়, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পে আদি গঙ্গার সংস্কার করতে হবে। 

আরও পড়ুন: Kolkata: ৬১ বছরের মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার পঞ্চম শ্রেণির ছাত্র, চাঞ্চল্য বাগুইআটিতে

পরিবেশবিদ সুভাষ দত্ত জানান, সৌন্দর্যায়নের জন্য কেন কংক্রিটের কাঠামো করা হবে? 'সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি।' 

হিডকোর পক্ষ থেকে কী জানানো হয়েছে?

এ বিষয়ে হিডকোর চেয়ারম্যান জানান, দরপত্রে কংক্রিটের পরিকাঠামোর বিষয়টি থাকলে তা খতিয়ে দেখা হবে। আলিপুর এরিয়া ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় এই কাজ হবে। তবে কংক্রিটের পরিকাঠামো নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। 

সেরা শিরোনাম

Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget