এক্সপ্লোর

Kalyan Banerjee : 'স্পর্শ করে...মন ছুঁয়ে যায়', মোদির কোন কথায় আবেগপ্রবণ কল্যাণ

Narendra Modi : 'রাজনৈতিক সৌজন্যতার থেকে তো বড় ব্যাপার কিছু হতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী , সেটা তো মানতে হবে' , বললেন কল্যাণ

নয়াদিল্লি : সংসদে যুযুধান দুই পক্ষ। কিন্তু সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার সেই সংসদভবনেই এক সৌজন্যের মুহূর্তে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

২২ অক্টোবর ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ধুন্ধুমার বেঁধে যায় । বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুমুল বিবাদে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাদানুবাদ এমন জায়গায় যায় যে, মেজাজ ধরে রাখতে পারেনি তৃণমূলের আইনজীবী সাংসদ। বৈঠক চলাকালীন সামনে রাখা বোতল ভেঙে ছোড়ার অভিযোগ ওঠে কল্যাণের বিরুদ্ধে। সেই বোতলেরই ভাঙা টুকরো ছিটকে এসে লাগে তাঁর হাতে। তারপর রক্ত বেরোতে শুরু করে। তারপর বেশ কয়েকদিন আঙুলে ব্যান্ডেজ বেঁধে ঘুরতে হয়েছিল কল্যাণকে। 

সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সংসদে প্রবেশ করছিলেন প্রধানমন্ত্রী।  সেই সময় মুখোমুখ হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রথমে সৌজন্যের হাসি, তারপর কল্যাণের দিকে এগিয়ে মোদি জিগ্যেস করেন,অঙ্গুঠা ক্যায়সা হ্যায়?  মানে, আপনার আঙুল কেমন আছে ?

কল্যাণও সৌজন্য দেখিয়ে জবাব দেন, এখন একদম ঠিক আছে। আপনি কেমন আছেন?  প্রধানমন্ত্রীও উত্তর দেন। রাজনৈতিক ভাবে বিপরীত মেরুর দুই মানুষের মধ্যে এই সৌজন্য বিনিময় অনেকেরই নজর কাড়ে। 

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রধানমন্ত্রীর এই সৌজন্যে খুশি তৃণমূল সাংসদও। সংসদে এনডিএ সরকারকে অল আউট অ্যাটাক করছে বিরোধীরা। আর বিরোধীদের মধ্যে অন্যতম তৃণমূল। সারা বছরই কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে লাগাতার আক্রমণ করতে শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এ হেন মানুষটিও প্রধানমন্ত্রীর সৌজন্যে খুশি। বললেন,  'এটাই তো শিষ্টাচার, সৌজন্য। একজন প্রধানমন্ত্রী জিগ্যেস করছেন, আঙুল কেমন আছে। নিঃসন্দেহে ভাল লাগে। মন ছুঁয়ে যায়। এতদিন পরও ওঁর মনে আছে। জিগ্যেস করেছেন । স্পর্শ করে। দল যাই হোক না কেন, শাসক বিরোধী যাই হোক না কেন, একজন এম পি আমি, উনি যে আমার খোঁজ নিয়েছেন, এটা আমার কাছে বড় ব্যাপার মনে হয়েছে। রাজনৈতিক সৌজন্যতার থেকে তো বড় ব্যাপার কিছু হতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী , সেটা তো মানতে হবে। ওঁর নিজস্বগুণে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। খবর নিয়েছেন, আমি খুশি বলতে পারেন। '  

আরও পড়ুন :

রাত বাড়তে পরিস্থিতির অবনতি, প্রতিবাদী সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর 'হামলা' জামাত নেতা-কর্মীদের      

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget