এক্সপ্লোর

Kolkata: ট্রাফিক বিধি ভাঙার জরিমানা বাড়ল কয়েক গুণ, বিরোধিতায় সরব বাস-মিনিবাস-ক্যাব সংগঠন

Kolkata News: গাড়ি নিয়ে রেষারেষি করলে তার জারিমানা ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা। আগে তা ছিল ৫০০ টাকা। সিট বেল্ট না পরলে জরিমানা আগে ছিল ১০০ টাকা, নতুন নির্দেশিকায় একে বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্য সরকার ট্রাফিক বিধি ভাঙার জরিমানা এক লাফে কয়েক গুণ বাড়াতেই বিরোধিতায় সরব হল একাধিক, বাস, মিনিবাস ও ক্যাব সংগঠন। বর্ধিত ফাইন প্রত্যাহারের দাবিতে আজ রাসবিহারী মোড়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় গণ পরিবহণের সঙ্গে যুক্ত ৬টি সংগঠন। পরিবহণ দফতরে ডেপুটেশনও জমা দেয় তারা।

ট্রাফিক বিধি ভঙ্গে জরিমানার অঙ্ক বাড়তেই রাস্তায় নেমে প্রতিবাদে সরব হল গণ পরিবহণের সঙ্গে যুক্ত একাধিক সংগঠন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাসবিহারী মোড় এলাকায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বাস, মিনিবাস ও ক্যাবের ৬টি সংগঠনের সদস্যরা। বেপরোয়া ড্রাইভিং, পথদুর্ঘটনা ও প্রাণহানিতে রাশ টানতে 'মোটর ভেহিকলস' আইন সংশোধন করে বিভিন্ন ক্ষেত্রে জরিমানার অঙ্ক বাড়িয়েছে পরিবহণ দফতর। 

ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, পারমিট এবং বিমা, বৈধ নথি ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামলে আগে জরিমানা ছিল ৫০০ টাকা। বর্তমান নির্দেশিকায় সেই অঙ্কের পরিমাণ একই রাখা হলেও, বাড়ানো হয়েছে দ্বিতীয়বার আইন ভাঙার জরিমানা। আগে যা ছিল ৫০০ টাকা, এখন তাকে বাড়িয়ে করা হয়েছে দেড় হাজার টাকা।

গাড়ি নিয়ে রেষারেষি করলে তার জারিমানা ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা। আগে তা ছিল ৫০০ টাকা। সিট বেল্ট না পরে গাড়ি চালানোর জরিমানা আগে ছিল ১০০ টাকা, নতুন নির্দেশিকায় একে বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা। বেপরোয়াভাবে গাড়ি চালালে ফাইন ৫ হাজার টাকা। আগে এই অপরাধে ছোট গাড়ির ক্ষেত্রে ফাইনের অঙ্ক ছিল ৪০০ টাকা। আর বড় গাড়ির ক্ষেত্রে ফাইন ধার্য ছিল ১ হাজার টাকা। এখন দুটো ক্ষেত্রেই তা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা। 

পরিবহণ মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমের কথায়, 'সেফ ড্রাইভ, সেভ লাইভ স্লোগানে থাকবে। আমি চাইনা ফাইন থেকে টাকা আসুক। আমি চাই দুর্ঘটনা না ঘটুক। সব ঠিকঠাক চলুক।'

বুধবার, প্রজাতন্ত্র দিবসের দিন থেকে কার্যকর হয়েছে নতুন নিয়ম। পথসুরক্ষা সুনিশ্চিত করতে কড়াকড়ি বাড়িয়েছে পুলিশ। তার পরের দিনই বর্ধিত জরিমানা প্রত্যাহারের দাবিতে পথে নামলেন গণ পরিবহণ সংগঠনের সদস্যরা। 

অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, 'করোনার কারণে লকডাউনে এমনিতেই ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে। এরপর পুলিশের দাপট বাড়বে। আমাদের ক্ষতিও বাড়বে।'

আরও পড়ুন: Kolkata: গরু পাচার কাণ্ডে তৎপর বিএসএফ, অভিযুক্ত কর্মী-আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

সিটি সাবআর্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহার কথায়, 'নতুন নিয়মে ক্ষতির শিকার আমাদের হতে হবে।'

৬ পরিবহণ সংগঠনের সদস্যরা এদিন আর এন মুখার্জি রোডে পরিবহণ ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget