এক্সপ্লোর

Kolkata News: মধ্যরাতে কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ! ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ২ জনের ; মর্মান্তিক ঘটনা পাথুরিয়াঘাটা স্ট্রিটে

Fire News: গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দমকলে খবর দেওয়া হয়।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শ্রীবিহারীজি আর্কেড বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ওই বাড়ির বাসিন্দা দুই পুরোহিতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা। কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা হবে বলে জোড়াবাগান থানার পুলিশ জানিয়েছে। ওই বিল্ডিংয়ের অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, খতিয়ে দেখছে দমকল।

বিস্তারিত ঘটনা...

গতকাল মধ্যরাতে শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে পাথুরিয়াঘাটা স্ট্রিট। এখানকার একটি ৪ তলার বিল্ডিংয়ের ৪ তলাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে বিল্ডিংয়েই পুরোহিতের কাজ করা দুই ব্যক্তির ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এমনই খবর দমকল ও পুলিশ সূত্রে। 

এই বিল্ডিংয়ে ৪ তলায় কাপড়ের একটি গুদাম রয়েছে। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দমকলে খবর দেওয়া হয়। এরপর দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান। কিন্তু, এই বিল্ডিংয়ের ভেতরে তাঁরা ঢুকতে পারেননি। আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেননি। কারণ, এই বিল্ডিংয়ে গেটে তালা দেওয়া ছিল। এরপর তালা ভেঙে তাঁরা ভেতরে ঢোকার চেষ্টা করেন। দমকলের এক আধিকারিক বলেন, "শুরুতে ভয়াবহ পরিস্থিতি ছিল। কারণ, এটা কাপড়ের গোডাউন। দোকান ও গোডাউন। প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল। এর মধ্যেই সবক'টি দরজা তালাবন্ধ। ফ্লোর কাটতে কাটতে ওপরে ওঠা হয়েছে। উঠে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। খুব দুঃখজনক ঘটনা যে আমাদের কাছে নোটিস এল প্রায় ঘণ্টা তিনেক বাদে, যে এখানে দু'জন লোক আটকে আছেন। পাশের বিল্ডিং থেকে সেখানে প্রবেশ করলাম। তাঁদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সেটাও দরজা ভেঙে। উদ্ধার করে তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছিল।" 

ওই আধিকারিক আরও জানান, গেট বন্ধ করে রাখা যায় না। কিন্তু, যেহেতু এটা মার্কেট কমপ্লেক্স। রেসিডেন্সিয়াল কমপ্লেক্স নয়, সেহেতু নিরাপত্তার খাতিরে গেট বন্ধ করে রাখতে পারে। তারমধ্যে যে মানুষ ছিল সেটা আমাদের জানানো উচিত ছিল। যেটা আমরা জানতে পারিনি। অনেক পরে জানতে পেরেছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget