এক্সপ্লোর

Kolkata Building Collapse : ৩ ফুটের রাস্তায় ৫ তলা বাড়ি ! কলকাতায় পুরসভার নাকের ডগায় বেআইনি নির্মাণ নিয়ে সরব স্থানীয়রা

Gardenrich Building Collapse : বেআইনি ভাবেই নির্মাণ করা হচ্ছিল বহুতলটি, স্বীকার করে নিলেন খোদ মেয়র, কিন্তু দোষ চাপালেন বাম আমলের উপর।

সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : 'প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প। বড় বড় কংক্রিটের চাঙড় ভেঙে আশপাশের ঝুপড়ির ওপর পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। প্রায় ৭ মিনিট ধরে চলে ধুলোর ঝড়।' দুঃস্বপ্নের রবিবার। ভয়াভহ রাত। গার্ডেনরিচের বাসিন্দারা এখনও ভাবলেই শিউরে উঠছেন। আর তাকাচ্ছেন আশেপাশের বাড়িগুলোর দিকেও। সেখানেও কোনওটার হেলে পড়ছে ছাদ, কোনওটায় ফাটল। 

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল বিপর্যয়ের ঘটনায় সামনে আসছে বেআইনি নির্মাণের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, জলাজমি বুজিয়ে কয়েক মাস ধরে তৈরি হচ্ছিল এই বহুতল। সংকীর্ণ গলির মধ্যে এল-শেপের ৫ তলা বাড়ি উঠেছিল লম্বালম্বিভাবে।  স্থানীয়দের অভিযোগ, প্রথমে ৪ তলা নির্মাণ হয় জলা জমি বুজিয়ে। তারপর হঠাৎই প্রোমোটার আরেক তলা তুলে দেয়। তখন স্থানীয়রা আপত্তি জানালেও লাভ হয়নি। 

বেআইনি নির্মাণ নিয়ে এলাকার মানুষ আপত্তি জানালেনও, কর্ণপাতই করেননি প্রোমোটার। থানায় অভিযোগ করা হয়েছে ? এক স্থানীয়র জবাব, কে অভিযোগ করবে, করলে আমাকেই মেরে দেবে ! 

ঘিঞ্জি এলাকা। গায়ে গায়ে ঝুপড়ি, বাড়ি। বহু মানুষের বাস গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে। পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে বেআইনি নির্মাণ হল, প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। 

বেআইনি নির্মাণের একপ্রকার মেনেই নেন কলকাতার মেয়রও। রাত থেকে এলাকায় রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জানালেন, প্রোমোটারকে গ্রেফতার করার কথা বলেছেন পুলিশকে। সেই সঙ্গে তাঁর দাবি, এখন আইনি পথে বাড়ি তৈরিতে তো বিরাট কাঠ-খড় পোড়াতে হয় না, মুখ্যমন্ত্রী বহু মানুষকে বাংলার বাড়িও করে দিচ্ছেন। তা সত্ত্বেও এমন নির্মাণের কী প্রয়োজন, প্রশ্ন তুলেছেন ফিরহাদ। তাঁর দাবি এই সব বেআইনি নির্মাণ তৈরির ট্রাডিশন বাং আমলের। পাশাপাশি, স্বীকার করলেন নজরদারির অভাব ছিল পুরসভার তরফেও। দায় চাপালেন পুরসভার আধিকারিকদের ঘাড়ে। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মেয়র, একইসঙ্গে প্রোমোটারকে গ্রেফতারের নির্দেশও দিয়েছেন তিনি।

অন্যদিকে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লেখন, 'গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে ৫ তলা বাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রীর তথাকথিত দুর্গ বলে পরিচিত। হতাহতর সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান। '  

আরও পড়ুন : কলকাতায় বাড়ি ভেঙে বিরাট দুর্ঘটনা, চোখ রাখুন লাইভ আপডেটে।          

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget