এক্সপ্লোর

Haridevpur News: বিমান সেবিকা না হতে পেরে অবসাদ, হরিদেবপুরে ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী ১৭-র কিশোরী

Kolkata News: হরিদেবপুরের কল্যাণনগরের ঘটনা (Kolkata News)। বাড়িতেই তরুণী আত্মঘাতী হন বলে জানা গিয়েছে।

আবীর দত্ত, হরিদেবপুর: অর্থের অভাবে বিমান সেবিকা হতে না পারার দুঃখ। সেই থেকেই অবসাদ (Depression) আর তার জেরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা। হরিদেবপুরে (Haridevpur Teen Suicide) ১৭ বছরের কিশোরীর মৃত্যুতে এমনই দাবি করল পরিবার। সপ্তাহ খানেক আগেই মাকে ভিডিও কল করে ওই কিশোরী আত্মঘাতী (Suicide) হতে যান বলে জানা গিয়েছে। শুক্রবার ফের ঘুমের ওষুধ খান বলে দাবি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। 

বিমানসেবিকা না হতে পারার দুঃখে আত্মঘাতী!

হরিদেবপুরের কল্যাণনগরের ঘটনা (Kolkata News)। বাড়িতেই তরুণী আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে হরিদেবপুর থানার পুলিশ। মেয়েটির নাম মামন দাস বলে জনা গিয়েছে। ঘরের মধ্য়ে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন বলে জানা গিয়েছে। দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। 

মেয়েটির মা জানিয়েছেন, গত রবিবার তাঁকে ভিডিও কল করে প্রথমে ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে মামন। সেই যাত্রায় কোনও ভাবে বাঁচানো যায় তাকে। কিন্তু হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর শুক্রবার ফের ঘুমের ওষুধ খায় সে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: Kolkata News: শহরে ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু, বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিমানসেবিকা হতে চান বলে বাড়িতে জানিয়েছিল মামন। সেই মতো কোর্সে ভর্তিও করা হয় তাকে। কিন্তু খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন সকলে। তাতেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে মামন। গত রবিবার প্রথম ভিডিও কল করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সে। তিন-চারপাতা ওষুধ, জল নিয়ে ভিডিও কল করে। রাস্তা থেকে সে বার উদ্ধার করা হয় তাকে। এর পর শুক্রবার ফের ঘুমের ওষুধ খায়। কিন্তু এ বার আর শেষরক্ষা হল না। 

এক সপ্তাহ আগেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই কিশোরী

মেয়েটির মা বলেন, "বিমান সেবিকা হতে চেয়েছিল মেয়ে। স্বপ্ন ভেঙে যাওয়ার পরই আমার মেয়ের মন ভেঙে যায়। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। আমার অভাবের সংসার। কিছু করতে পারলাম না। আগের বার উদ্ধার করতে পেরেছিলাম। হাসপাতালেও এক বেডে তিন জন, থাকতে পারেনি। স্যালাইন খুলে চলে এসেছিল। তার পরই এই ঘটনা।" পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Political News: তৃণমূল ছাড়ার হিড়িক, এবার কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদের এই নেতা, একাধিক জেলাতেও ফাটল
তৃণমূল ছাড়ার হিড়িক, এবার কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদের এই নেতা, একাধিক জেলাতেও ফাটল
West Bengal News Live: তৃণমূল নেতার বিরুদ্ধে আস্ত আইসক্রিম কারখানা দখলের অভিযোগ! লাইভ আপডেট
তৃণমূল নেতার বিরুদ্ধে আস্ত আইসক্রিম কারখানা দখলের অভিযোগ! লাইভ আপডেট
Saokat Molla : 'অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলেই সাক্ষীদের...'! শওকত মোল্লাকে নিয়ে কী কী দাবি NIA-এর
'অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলেই সাক্ষীদের...'! শওকত মোল্লাকে নিয়ে কী কী দাবি NIA-এর
Chingrighata Metro : 'উন্নয়নের বিরোধী ছিল তৃণমূল,' মেট্রোর কাজ আটকে থাকা নিয়ে কী অভিযোগ রেলমন্ত্রীর ?
'উন্নয়নের বিরোধী ছিল তৃণমূল,' মেট্রোর কাজ আটকে থাকা নিয়ে কী অভিযোগ রেলমন্ত্রীর ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget