এক্সপ্লোর

রাতের কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব, হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয়দের তাড়া করার অভিযোগ

Haridevpur: ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানা। ক্লাব থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা কেন এই কাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। 

আবির দত্ত, কলকাতা : রাতের কলকাতায় ফের দুষ্কৃতী তাণ্ডব। হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয়দের তাড়া করার অভিযোগ। পুলিশে খবর দেওয়ার পর ১ জনকে আটক করা হয়েছে। ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠের পাশে এই ঘটনা ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠের পাশে দুই গোষ্ঠীর মধ্যে তাণ্ডব শুরু হয়। স্থানীয়দের একাংশের দাবি, দুই গোষ্ঠীর মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে তা স্পষ্ট নয়। যাদের মধ্যে ঝামেলা হয়েছে সেই ব্যক্তিদের চেনেন না বলেও দাবি করেছেন এলাকাবাসীর একাংশ। হাতে বন্দুক নিয়ে তাড়া করার এই ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। মাঠে অনেক বাচ্চা আসে, তাদের নিরাপত্তার বিষয়েও উঠছে প্রশ্ন। 

স্থানীয় সূত্রে খবর, তারামণি ঘাট রোডের পাশে একটি মাঠে চলছিল ক্রিকেট টুর্নামেন্ট। বাইরে থেকেও বিভিন্ন দল এসেছিল ক্রিকেট খেলতে। স্থানীয়দের একাংশের দাবি, বাইরে থেকে যেসব দল খেলতে এসেছিল তাদের কয়েকজনের মধ্যেই বচসা শুরু হয়। অনুমান পুরনো শত্রুতার জেরে কিংবা টাকাপয়সা সংক্রান্ত ব্যাপারে মাঠের পাশে খেলা চলাকালীনই ধুন্ধুমার বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর স্বভাবতই আতঙ্কে রয়েছে এলাকাবাসী। স্থানীয় জাগরণী সাংস্কৃতিক ক্লাবের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। কারা খেলা দেখছিল, কাদের হাতে কীভাবেই বা বন্দুক এল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানা। ক্লাব থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা কেন এই কাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। 

কয়েকদিন আগেই, গত ২৫ ডিসেম্বর বড়দিনের রাতে গল্ফগ্রিনে দুষ্কৃতী দৌরাত্ম্য দেখা গিয়েছে। এক কলেজ পড়ুয়াকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাস্তা আটকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড দিয়ে মারধর করা হয় ওই কলেজ পড়ুয়াকে। গাড়ি ভাঙচুর করে ৫ দুষ্কৃতী, এমনই অভিযোগ আক্রান্ত তরুণের। এই ঘটনায় গল্ফগ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তও শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন- অসম থেকে ফের গ্রেফতার আনসারুল্লাহ্‌ বাংলা টিমের জঙ্গি 

আরও পড়ুন- পাসপোর্ট জালিয়াতির কিংপিন মনোজ আগেও ধরা পড়েছিল পুলিশের জালে, অভিযোগ ছিল জাল নথি তৈরির 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget