এক্সপ্লোর

High Court News: 'কিছু বললেই মানহানি হবে, এতটা ঠুনকো নয় বিচারব্যবস্থা', বলল হাইকোর্ট

Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টে মামল দায়ের করা হয়েছিল। সেই মামলাই খারিজ করেদিল হাইকোর্ট।

কলকাতা: শনিবার হলদিয়ার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) একটি বক্তব্য নিয়ে দিনভর হয়েছিল রাজনৈতিক তরজা। সেই বক্তব্যের সমালোচনা করে রবিবার মুখ খুলেছিলেন খোদ রাজ্যপাল। তারপরেই ফের সমালোচনার ঝড় ওঠে। রবিবার বিকেলেই পাল্টা টুইট-বার্তা দিয়েছিলেন অভিষেক। হাইকোর্ট নিয়ে তৃণমূল সাংসদ অভিষেকের মন্তব্যের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টে মামল দায়ের করা হয়েছিল। সেই মামলাই খারিজ করেদিল হাইকোর্ট (Kolkata High Court)।     

কী বলেছে আদালত:
এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই মুহূর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, 'অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়েছে বলে আদালত মনে করছে না। এই ধরনের প্রতিটি মন্তব্য নিয়ে ভাবনা-চিন্তা করলে, বিচারব্যবস্থা পরিচালনা মুশকিল হয়ে যাবে। কোনও ব্যক্তি বা সাংসদ কিছু বললেই মানহানি হবে, এতটা ঠুনকো নয় বিচারব্যবস্থা। এই ধরনের মন্তব্য আমাদের অবজ্ঞা করা উচিত।' বিচারপতি আরও বলেন, 'বিচারব্যবস্থার একটা অংশকে নিয়ে মন্তব্য করা হয়েছে, কোনও ব্যক্তির নাম বলা হয়নি। এই ধরনের মন্তব্যের মাধ্যমে বক্তা সস্তা প্রচার পেতে চাইছেন, আর আইনজীবীরা তাকে গুরুত্ব দিচ্ছেন।'

দিয়েছেন বার্তাও:
মামলা খারিজ করলেও বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছেন, জন প্রতিনিধিদের বিচারব্যব্যস্থা নিয়ে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।

কোন মামলা:
বিচারব্যবস্থা নিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishe Banerjee) মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর (Sabyasachi Bhattacharya) দৃষ্টি আকর্ষণ করেছিলেন ২ আইনজীবী। তাঁরা কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান। তারপরেই মামলা করার পরামর্শ দিয়েছিল হাইকোর্ট। সোমবারই দুপুরে শুনানির পরে সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

কোন বক্তব্য নিয়ে শোরগোল:
শনিবার হলদিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'বিচারব্যবস্থার একজন-দুজন এমন আছে যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছে, তাঁদের তল্পিবাহক হিসেবে ১ শতাংশ কাজ করছে। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। কিন্তু মার্ডার কেসে তদন্তে স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে।' এরপরেই রবিবার নাম না করে অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার বিকেলেই পাল্টা টুইট করে খোঁচা দেন অভিষেক। রাজ্যপালের বক্তব্যের বিরুদ্ধে রবিবারই সরব হয়েছিল তৃণমূল। 

আরও পড়ুন: বিজেপির কাছে এত টাকা, এজেন্সি আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মীরা নেই: অভিষেক

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget