এক্সপ্লোর

Kolkata House Collapse: পিকনিক গার্ডেনে ভাঙল বেআইনি বাড়ির একাংশ, গ্রেফতার ২

Picnic Garden Building Collapse: ২ দিকে মাত্র একফুট করে ছাড় রেখে তৈরি হয় বহুতল। দোতলা তৈরি হয়েছে কার্যত রাস্তার উপরেই।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: পিকনিক গার্ডেনে (Picnic Garden Building Collapse) বেআইনি বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ২। গ্রেফতার করা হয়েছে ২ নির্মাণ শ্রমিককে। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। খোঁজ চলছে প্রোমোটারের।

পিকনিক গার্ডেনে বেআইনি নির্মাণ: পিকনিক গার্ডেনে বেআইনি ভাবেই তৈরি হচ্ছিল বহুতল। ২ দিকে মাত্র একফুট করে ছাড় রেখে তৈরি হয় বহুতল। দোতলা তৈরি হয়েছে কার্যত রাস্তার উপরেই। দেড়বছর আগেই ওই বহুতল নিয়ে অভিযোগ করেন স্থানীয়রা। শনিবার পিকনিক গার্ডেনের থার্ড লেনে এই নির্মীয়মাণ বহুতলের ছাদের অংশ ভেঙে পড়ে। বাড়িতে রঙের কাজ চলাকালীন নীচে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের উপর ভেঙে পড়ে সিমেন্টের চাঙড়। অল্পের জন্য় রক্ষা পান এলাকার বাসিন্দা ভবেশ দাস। সেই ঘটনায় দু'জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলা, সরকারি নির্দেশনামা লঙ্ঘন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, নির্মাণকাজ বন্ধের নির্দেশ রয়েছে জেনেও তা চালিয়ে যাচ্ছিলেন এরা। প্রোমোটার সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে তিলজলা থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বেপাত্তা প্রোমোটারের খোঁজ চলছে।

বাড়ির একাংশ ভেঙে আহত হন স্থানীয় বাসিন্দা ভবেশ দাস। তাঁর অভিযোগ, "আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম। স্থানীয় একজন ডাকায় দাঁড়িয়ে যাই। হঠাৎই সিমেন্টের একটা অংশ ভেঙে পড়ে। প্রথমে বাইকের উপরই পড়ে। কাত হয়ে যাওয়ায় আঘাত লাগে পিঠের ডান দিকেও। তিলজলা থানার পুলিশ নিয়ে গিয়ে চিকিৎসা করান। বাইকও মেরামতের ব্যবস্থা করে দেন।'' দুর্ঘটনার পর পুলিশের এই তৎপরতা দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, এহল পুলিশ-প্রশাসনের বিলম্বে বোধোদয়। কারণ যে বহুতলের চাঙড় খসে দুর্ঘটনা ঘটেছে, সেই বহুতলেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকার তৃণমূল কাউন্সিলর শনিবার দুর্ঘটনার পর নিজেই তা স্বীকার করে নেন। ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফৈয়জ আহমেদ খান বলেন, "বিল্ডিং যেটা হচ্ছে, সেটা অবৈধ বিল্ডিং। আমার কাছে প্রায় এক বছর আগে অভিযোগ এসেছিল। আমি আমাদের নিয়ম অনুযায়ী কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগকে অভিযোগ জানিয়েছিলাম। তার বিরুদ্ধে ৪০১-এ মামলা হয়েছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: ধৃত বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে অবস্থানে দেবশ্রী চৌধুরী, অবরুদ্ধ ঢাকুরিয়া ব্রিজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget