এক্সপ্লোর

Kolkata Joka Metro: জট কাটল জোকা-বিবাদী বাগ মেট্রোতে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেই স্টেশন

Victoria Memorial: জট কাটল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পেও। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে স্টেশন তৈরির শর্তসাপেক্ষে অনুমতি মিলল।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর, আগামী মাসেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট (East West Metro) মেট্রোর শিয়ালদা স্টেশন চালু হতে পারে। এর পাশাপাশি আরও একটি সুখবর। জট কাটল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পেও। ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) পাশে স্টেশন তৈরির শর্তসাপেক্ষে অনুমতি মিলল।

কোন রুটে জোকা-বিবাদী বাগ মেট্রো?
জোকা-বিবাদী বাগ মেট্রো রুটে মোট ১৩টি স্টেশন থাকবে।  জোকা-ঠাকুরপুকুর-শখের বাজার-বেহালা চৌরাস্তা-বেহালা বাজার-তারাতলা-মাঝেরহাট-মোমিনপুর-খিদিরপুর-ভিক্টোরিয়া-পার্কস্ট্রিট-এসপ্ল্যানেড-বিবাদী বাগ। এর মধ্যে জোকা (Joka) থেকে মাঝেরহাট পর্যন্ত মাটির উপরের কাজ শেষের দিকে। এরপর থেকে বিবাদী বাগ পর্যন্ত পাতালে মেট্রো যাওয়ার কথা। 

চলতি বছরেই জোকা থেকে তারাতলা পর্যন্ত পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে স্টেশন হলে, কম্পনে ঐতিহ্যবাহী হেরিটেজ বিল্ডিংয়ের কোনও ক্ষতি হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বউবাজারের ঘটনার পর যা আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। শেষমেশ নানা পরীক্ষা নিরীক্ষার পর, স্টেশন তৈরিতে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ট্রাস্টি বোর্ড। কম্পন নিয়ে পরীক্ষার পর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটউট ও আইআইটি খড়গপুর NOC দিয়েছে। স্টেশন হবে ভিক্টোরিয়ার সামনে কুইনস ওয়ে-তে। উল্টোদিকেই ময়দান।

কী শর্তে ছাড়পত্র:
যে শর্তগুলি রাখা হয়েছে, সেগুলি হল স্টেশন তৈরির সময় নজরদারি চালাবেন IIT মাদ্রাজের বিশেষজ্ঞরা। সেই সঙ্গে কাজের সময়, ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষকে বিভিন্ন পর্যায়ের রিপোর্টের কপি দিতে হবে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL)-কে। শর্ত সাপেক্ষে অনুমতির কথা জানিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত। শর্তসাপেক্ষে অনুমতি দেওয়ার পাশাপাশি, নির্মাণকারী সংস্থার কাছে দু’টি আর্জি রাখা হয়েছে। সেগুলি হল, রাস্তার বিপরীতে স্টেশন হলেও, তার ঢোকা ও বেরনোর পথ যেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকেও থাকে। সেই সঙ্গে, মাটির উপরে থাকা স্টেশনটির নকশা যেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যের সঙ্গে মিল রেখে করা হয়।

আরও পড়ুন: ৩১ মে থেকে বদল! ব্যান্ডেল স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নম্বর কী?

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget