এক্সপ্লোর

Fire Incident : খিদিরপুরের মার্কেটে আগুন-আতঙ্ক,আলিপুরদুয়ারে ছাই হয়ে গেল দোকানের পর দোকান

Khidirpur Fire : গভীর রাতে খিদিরপুরের ফ্যান্সি ট্রেড সেন্টারের একটি মিটারবক্সে আগুন লাগে। অন্যদিকে আলিপুরদুয়ারে পুড়ে ছাই হয়ে গেল ১১ টি দোকান। ক্ষতির পরিমান কোটি টাকার ওপরে।

অরিন্দম চৌধুরী, আলিপুরদুয়ার, কলকাতা : একই রাতে বাংলার দুই জেলায় ছড়ালো আগুন আতঙ্ক। কলকাতায় বৃহস্পতিবার রাতে  খিদিরপুরের ফ্যান্সি ট্রেড সেন্টারের একটি মিটারবক্সে আগুন লাগে। মিটারবক্সের ভিতর থেকে স্পার্ক করে আগুন জ্বলতে দেখা যায়।

ফ্যান্সি মার্কেটে আগুন                  

কলকাতার এই অঞ্চলে পরপর অজস্র দোকান। ঘিঞ্জি এলাকা। বহু মানুষের রুজি-রুটির আস্তানা। সেখানে মিটার বক্সে আগুন দেখার পরই ছড়ায় আতঙ্ক। কারণ এসব জায়গা. আগুন লাগলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। খবর পেয়ে তড়িঘড়ি  দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় । কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল।  

আলিপুরদুয়ারে পুড়ে ছাই দোকান         

অন্যদিকে আলিপুরদুয়ারে পুড়ে ছাই হয়ে গেল ১১ টি দোকান। ক্ষতির পরিমান কোটি টাকার ওপরে। অসম বাংলা সীমানার কাছে বারোবিশায় বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় মোট ১১ টি দোকান। তার মধ্যে রয়েছে কাঠের আসবাব পত্রের শোরুম, বৈদ্যুতিন সামগ্রীর দোকান। পাশাপাশিই ছিল রেস্তোরাঁ, বাসনের দোকান । পরপর দোকানগুলিতে আগুন লাগতে থাকে। 

গ্যাস সিলিন্ডার ব্লাস্ট          

বৃহস্পতিবার রাত প্রায় ১ টা নাগাদ আগুন লাগে । ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। পরপর দোকানে আগুন লেগে যায়।  সেই আগুনে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হাওয়ায় ভয়ঙ্কর শব্দ হয়। আতঙ্কে কেঁপে ওঠে এলাকার মানুষ।  স্থানীয় লোকজন বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। 

কোটি টাকার ওপরে ক্ষতি                       

জানা গিয়েছে,  স্থানীয় ব্যাবসায়ীরা  দমকলে ফোন করলেও উত্তেজনায় ঠিকমত কথা বলতে পারেননি । ফলে দমকল পৌঁছাতে দেরি হয়। ততক্ষনে আগুন ভয়াবহ রূপ ধারণ করে । বারোবিশা দমকল কেন্দ্রের একটি ও আলিপুরদুয়ার দমকলের একটি মোট দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে সকাল হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান সব মিলিয়ে কোটি টাকার ওপরে। মাথায় হাত ব্যবসায়ীদের। 

সাম্প্রতিক আরও বড় আগুন

সল্টলেকে মণিপাল হাসপাতালের পাশেই আগুন লাগল। বহুতলের বেসমেন্ট থেকে আগুন ছড়ায়। এই বহুতলে অন্য অফিস রয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। অনেকেই বাইরে বেরিয়ে আসেন। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata Chattopadhyay: 'বিজেপি আসার পর দেখছি এত গিরগিটি যে সমাজের মধ্যে আছে...', পরমব্রতকে বিঁধলেন দেবদূত
'বিজেপি আসার পর দেখছি এত গিরগিটি যে সমাজের মধ্যে আছে...', পরমব্রতকে বিঁধলেন দেবদূত
Sandip Ghosh: সন্দীপ ঘোষের বাড়িতে 'বেআইনি নির্মাণ', ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ পুরসভার
সন্দীপ ঘোষের বাড়িতে 'বেআইনি নির্মাণ', ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ পুরসভার
RG Kar Incident: আর জি কর মামলা নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, এবার কী নির্দেশ আদালতের?
আর জি কর মামলা নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, এবার কী নির্দেশ আদালতের?
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক

ভিডিও

South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP X Handle Withheld: ‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
Cockroach Janta Party Surpasses BJP: ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
Embed widget