এক্সপ্লোর

Kolkata News: মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত দুই শিশু-সহ কমপক্ষে ২২ জন

Metiabruz Gas Cylinder Blast: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নার সময় তীব্র শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি থিতোতে দেখা যায় ২২ জন আহত হয়েছেন।

আবির দত্ত, ঝিলম করঞ্জাই কলকাতা: মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২২ জন। এর মধ্যে কলকাতার এসএসকেএম হাসপাতালেরভর্তি ১৯ জন (Kolkata News)। দু'জনকে ভর্তি করা হয়েছে সিএমআরআই হাসপাতালে (Metiabruz Gas Cylinder Blast)। আহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। হাসপাতালে আহতদের দেখতে রাতেই পৌঁছন শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

দুর্ঘটনার পর পরিস্থিতি থিতোতে দেখা যায় ২২ জন আহত হয়েছেন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বাড়িতে রান্নার সময় তীব্র শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি থিতোতে দেখা যায় ২২ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ১৯ জনকে SSKM-এ নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। দু'জনকে নিয়ে যাওয়া হয় CMRI-তে। এর মধ্যে আট জনকে প্রথমে CMRI-তে নিয়ে যাওয়া হয়। দু'জনকে রেখে বাকিদের SSKM-এ রেফার করা হয়। তাঁরা এতটাই গুরুতর জখম হন, তার জন্যই রেফার বলে জানা গিয়েছে। 

এ দিন বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পৌঁছয় গার্ডেন রিচ থানার পুলিশ। যে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, তার কিছু টুকরো উদ্ধার করা হয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী কাল সেখানে ফরেনসিক টিমও পৌঁছবে। যেখানে এই বিস্ফোরণ ঘটেছে, সেই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। তাই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা।

আরও পড়ুন: Purulia News: পুরুলিয়া শহরে ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু ২ জনের

আহতদের দেখতে রাতেই SSKM হাসপাতালে পৌঁছন ফিরহাদ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে ২০ জনকে আনা হয়। সকলের বার্ন ইনজ্যুরি ছিল। পরে CMRI থেকে আনা হয় আরও দুই রোগীকে। তাঁদের ট্রমা কেয়ার সেন্টারে রাখা হয়েছে। বাকিদের আঘাতও গুরুতর। তবে সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চার রোগীকে বাড়তি সতর্কতার মধ্যে রাখা হচ্ছে।

হাসপাতালে পৌঁছে আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন ফিরহাদ

এ দিন হাসপাতালে পৌঁছে আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন ফিরহাদ। চিকিৎসার ব্যাপারেও খোঁজ খবর নেন চিকিৎসকদের কাছ থেকে। হাসপাতাল চত্বরে মোতায়েন য়েছে পুলিশও। আহতদের মধ্যে একজনের পরিবারের সদস্য জানান, বিকেল সাড়ে ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। বিচালী ঘাটের কাছে একটি বাড়ির নিচের তলায় রান্না হচ্ছিল। তখনই বিস্ফোরণ ঘটে। বাঁচাতে গিয়েও আহত হন বেশ কয়েক জন।

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget