এক্সপ্লোর

Purulia News: পুরুলিয়া শহরে ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু ২ জনের

West Bengal: পুরুলিয়া শহরে মারাত্মক আকার নিয়েছে ডায়েরিয়া। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়ূরী নন্দী  প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পুরসভার মেডিক্যাল টিম পৌঁছায়।

সন্দীপ সমাদ্দার ও হংসরাজ সিংহ, পুরুলিয়া: পুরুলিয়া (Purulia) শহরে ডায়রিয়ার প্রকোপ। মৃত্যু হয়েছে দুজনের। আক্রান্ত ৪০ জনের বেশি। পুরুলিয়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বাকিরা।

ডায়রিয়ার প্রকোপ: পুরুলিয়া শহরে মারাত্মক আকার নিয়েছে ডায়েরিয়া। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়ূরী নন্দী  প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পুরসভার মেডিক্যাল টিম পৌঁছায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দূষিত জল পান করেই আক্রান্ত হয়েছেন। স্থানীয়দের দাবি, পুরুলিয়া পুরসভার নলবাহিত পানীয় জলের পাইপ ফুটো দিয়ে নোংরা জল মিশে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে।  ঘটনার পরই পুরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে ওই এলাকায়। জলের পাইপ মেরামতির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে প্রবল গরমে শুরু হয়েছে জলকষ্ট। পানীয় জলের দাবিতে গ্রামের রাস্তায় হাঁড়ি-কলসি রেখে শুরু হয়েছিল দফায় দফায় অবরোধ। এই ঘটনায় পাল্টা তৃণমূল নেতাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে অবরোধকারীদের ধমক দিয়ে সরানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধগ্রাম-এর। অবরোধস্থলে হাজির হয়ে অবরোধকারীদের ধমক চমক দিয়ে হঠানোর চেষ্টা করছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ। তখনই তাঁদের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। 

বাঁকুড়া জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। প্রবল এই গরমে নাভিশ্বাস উঠেছে জেলার মানুষের। পাল্লা দিয়ে নামছে ভূগর্ভস্থ জলস্তর। ফলে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জলসঙ্কট। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও পানীয় জলের দাবিতে অবরোধ বিক্ষোভের ঘটনা ঘটছে। এবার সেই বিক্ষোভ দেখা গেল বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধগ্রামে। গ্রামের মন্ডলপাড়া, দত্তপাড়া,  গোয়ালা পাড়া-সহ বেশ কয়েকটি পাড়ায় আজ সকাল থেকে দফায় দফায় রাস্তায় হাঁড়ি কলসি রেখে অবরোধ শুরু করেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি গ্রামের অধিকাংশ নলকূপের জল দূষিত ও পানের অযোগ্য। তীব্র গরমে কুয়োগুলিতেও জলের স্তর নেমে গিয়েছে। নলবাহিত পানীয় জল এখনও গ্রামে পৌঁছয়নি। এই পরিস্থিতিতে গ্রাম জুড়ে শুরু হয়েছে পানীয় জলের তীব্র হাহাকার। এদিকে গ্রামবাসীদের অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে অবরোধের জায়গায় পৌঁছে যান তৃণমূলের স্থানীয় নেতারা। অবরোধকারীদের কার্যত ধমক চমক দিয়ে অবরোধ তুলতে গেলে তৃণমূলের গড় হিসাবে পরিচিত অর্ধগ্রামে এলাকার মানুষের প্রবল বিক্ষোভের মধ্যে পড়তে হয় তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে । তৃণমূল নেতৃত্বের দাবি পানীয় জল সরবরাহের সবরকম চেষ্টা চলছে। আন্দোলনকারীদের  কোনওরকম ধমক দেওয়ার কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: Saltlake News: সল্টলেকের রাস্তায় বিরাট গর্ত, পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ বিজেপির

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Snehasis Chakraborty: প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget