এক্সপ্লোর

Kolkata Metro Allocation: বাজেটে নজর মেট্রোতে, ২টি প্রকল্পেই লাফ বরাদ্দে

Rail Budget:তিনটির মধ্যে ২টি মেট্রো প্রকল্পেই বরাদ্দ বাড়ল এই সাধারণ বাজেটে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2023) নজর কলকাতার মেট্রো প্রকল্পে। তিনটির মধ্যে ২টি মেট্রো প্রকল্পেই (Metrio Projects) বরাদ্দ বাড়ল এই সাধারণ বাজেটে। 

বিপুল বরাদ্দ বৃদ্ধি: 
জোকা-বিবাদী বাগ (Joka-BBD Bag) মেট্রো প্রকল্পে বরাদ্দ বেড়েছে প্রায় ৭০ শতাংশ। আগে এই প্রকল্পে বরাদ্দ ছিল ৭৯৪ কোটি, এবার বরাদ্দ ১৩৫০ কোটি। বরাদ্দ বেড়েছে এয়ারপোর্ট-নিউ গড়িয়া (New Garia-Airport) মেট্রো রুটেও। এই রুটে বরাদ্দ বাড়ছে প্রায় ২৫ শতাংশ। আগে এই প্রকল্পে বরাদ্দ ছিল ৯০৪ কোটি, এবার বরাদ্দ হচ্ছে ১২০০ কোটি।

বরাদ্দ কম ইস্ট-ওয়েস্টে:
বাকি দুটি মেট্রো রুটে বরাদ্দ বাড়লেও এখন সামান্য কমেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) বরাদ্দ। আগে বরাদ্দ ছিল ১১০০ কোটি, এবার বরাদ্দ ১ হাজার কোটি। নির্মাণকারী সংস্থা, KMRCL-এর বক্তব্য, প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। ফলে, যে টাকা বরাদ্দ করা হয়েছে, তা কাজ শেষ করার জন্য যথেষ্ট।

এই বছর সামগ্রিক ভাবে রেলে বিপুল পরিমাণ বরাদ্দ হয়েছে বাজেটে। ২০১৭ সাল থেকে আর আলাদা করে রেল বাজেট হয় না। সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেট যুক্ত করা হয়েছে। তার পর থেকে রেল বাজেট নিয়ে আর আলাদা করে কোনও উন্মাদনা থাকে না। কিন্তু, দেশের লাইফ লাইনের বাজেট বরাদ্দের উপর নজর থাকে সকলের। এই বছরে রেল বাজেটে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ২০১৩-১৪ সালের অর্থবর্ষের সঙ্গে বিচার করলে অন্তত ৯ গুণ। এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো, প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো চলবে। ইতিমধ্যেই, এই পথে কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন শেষ হয়েছে।

২০১৪ সাল পর্যন্ত, রেলে বরাদ্দের পরিমাণ ছিল বাৎসরিক ৪৫ হাজার ৯৮০ কোটি টাকা পর্যন্ত। অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছিল, আগামী ১০ বছরে রেলে বিশাল পরিমাণ খরচ হতে চলেছে। রেলের অনেক ক্ষেত্রেই নানা অভিযোগ উঠেছে। কোন কোনও রুটে ট্রেনে ভিড়ের ঠেলায় নাভিশ্বাস উঠে যায় যাত্রীদের। অথচ পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কোনও পদক্ষেপ করা যায়নি। সেদিকে নজর রেখেই হয়তো এ বছর রেলে বিপুল পরিমাণ বরাদ্দ করা হয়েছে। ২০২৩ সালে রেলে আরও বেসরকারি বিনিয়োগ আসতে চলেছে বলে জানান অর্থমন্ত্রী। ভারতীয় রেল বিশ্বের অন্যতম দীর্ঘ বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক পরিষেবায় পরিণত হতে চলেছে। এই প্রক্রিয়ায় চলতি অর্থবর্ষে ১ হাজার ৯৭৩ কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণের আওতায় আনা হয়েছে। যা গত অর্থবর্ষের তুলনায় ৪১ শতাংশ বেশি।

 আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার, উৎস কি বাংলাদেশ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget