এক্সপ্লোর

Kolkata Metro: বাংলা নববর্ষেই কি হাওড়া-সল্টলেকে ছুটবে মেট্রো? নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে বড় পরিবর্তন ঘোষণা

Kolkata News: নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল সরকারিভাবে ঘোষণা করল, বউবাজারে মেট্রো প্রকল্পে সুড়ঙ্গের কাজ শেষ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই, এবার ছুটবে মেট্রো। বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ। সরকারিভাবে ঘোষণা করল, KMRCL. অন্যদিকে, সোমবার থেকে সব ট্রেনই নিউ গড়িয়া থেকে যাবে দক্ষিণেশ্বর। শনি-রবি বাদে সব দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর। সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।

৩১ অগাস্ট, ২০১৯ বউবাজারের দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ি। ১১ মে, ২০২২ ৩ বছর পর একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন, ফাটল ধরে দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে। ৫ সেপ্টেম্বর, ২০২৪ দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসে তৃতীয় বিপর্যয়। নির্মীয়মাণ টানেলের দেওয়াল ফেটে ঢুকতে শুরু করে জল। বউবাজারের দুর্গা পিতুরি লেনে নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয় ঘিরে বার বার ফিরে এসেছে আতঙ্ক। বার বার ঠাঁই হারিয়েছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কের সেই দিনরাত্রি কাটিয়ে এবার আলো দেখার পালা।

৫ বছর পর স্বস্তির নিশ্বাস ফেললেন বাসিন্দারা। নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল সরকারিভাবে ঘোষণা করল, বউবাজারে মেট্রো প্রকল্পে সুড়ঙ্গের কাজ শেষ। আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই। বাংলা নববর্ষেই কি সুড়ঙ্গ দিয়ে ছুটবে মেট্রো সেরকমই আশা, মেট্রো কর্তাদের। ইস্ট-ওয়েস্ট প্রকল্পে এখন একদিকে মেট্রো চলে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। শিয়ালাদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় আড়াই কিমি এলাকার কাজ নিয়েই ছিল সমস্যা। সমস্যা কাটায় মেট্রো চালু হলে এবার হাওড়া থেকে সরাসরি যাওয়া যাবে সেক্টর ফাইভ।

অন্যদিকে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনেও বেশ কিছু পরিবর্তন এনেছেন মেট্রো কর্তারা। এতদিন নিউগড়িয়া থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যেত না।
কিছু যেত দক্ষিণেশ্বর, কিছু থেমে যেত দমদমে। ফলে নোয়াপাড়া, বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পেতে কখনও কখনও অপেক্ষা করতে হত ১৮ মিনিট। কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সোমবার থেকে সব ট্রেনই নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাবে। পাশাপাশি, সোম থেকে শুক্রবার নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর সারা দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর। আগে, অফিস টাইমে ৭ মিনিট অন্তর মেট্রো মিললেও পরে দু'টি ট্রেনের ব্যবধান বেড়ে হত ১০ ও ১৫ মিনিট।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Howrah Train Cancel: ফের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, হাওড়া শাখায় বাতিল একের পর এক ট্রেন

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget