এক্সপ্লোর

Kolkata Metro: মিলেছে ছাড়পত্র, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত গড়াবে মেট্রোর চাকা?

New Garia - Ruby Metro: ২৪ ডিসেম্বর ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রীর। সেদিন তাঁর হাতেই কি উদ্বোধন হবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবার?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ২৪ ডিসেম্বর নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর (Kolkata Metro) চতুর্থ লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ইতিমধ্য়েই মেট্রোর এই অংশের পরিষেবা শুরু করার জন্য় কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে। মেট্রোরেল সূত্রে খবর, আগামী রবিবার উদ্বোধনের জন্য় সবরকম প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।

এবছরই গড়াবে চাকা? ২৪ ডিসেম্বর ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রীর। সেদিন তাঁর হাতেই কি উদ্বোধন হবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবার? মেট্রো রেল সূত্রে খবর, কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে পরিষেবা চালুর জন্য় প্রয়োজনীয় ছাড়পত্র নিলেছে। মেট্রোর প্রথম ট্রায়াল রান হয়ে গেছে। সিগনালিংয়ের কাজও শেষ।

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত দূরত্ব ৫.৪ কিলোমিটার। এই অংশে মোট ৫টি স্টেশন। নূন্য়তম ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।২৪ ডিসেম্বর এই রুটে মেট্রো পরিষেবা উদ্বোধনের জন্য় সবরকম প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। ওই দিন ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন না সশরীরে হাজির হয়ে, তা এখনও ঠিক হয়নি। নিউ গড়িয়ায় হবে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন। এখন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইন, গ্রিন লাইনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর একটা অংশ এবং পার্পল লাইনে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে।

এদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে তৈরি হয়েছে নতুন জটিলতা। ক্ষতিপূরণ বাড়ানোর দাবিতে সরব হয়েছেন হাওড়া ময়দানের ব্য়বসায়ীদের একাংশ। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের পাশে, বড়সড় পার্কিং তৈরির কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু, সমস্য়া দানা বেঁধেছে এই এলাকার, শ্রী মার্কেটের ব্য়বসায়ীদের নিয়ে। মেট্রো প্রকল্প শুরুর সময় ১২৯টি দোকান অন্য়ত্র সরানো হয়। তখন বলা হয়েছিল, ৩ বছরের জন্য় সরানো হচ্ছে। এর ক্ষতিপূরণ বাবদ প্রত্য়েক দোকান মালিককে ৫৫ হাজার টাকা ও দোকানের এলাকা অনুযায়ী প্রতি স্কোয়ার ফিটে ২৫০ টাকা করে দেওয়ার কথা বলা হয়।

কিন্তু, মেট্রোর রুট বদল,তারপর করোনা সহ বিভিন্ন কারণে, ৩ বছর এখন ১৩ বছরে এসে দাঁড়িয়েছে। এরইমধ্য়ে পার্কিং তৈরির জন্য়, ব্য়বসায়ীদের এই জায়গা থেকে সরিয়ে অন্য়ত্র নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। তা নিয়ে আপত্তি জানাচ্ছে ব্য়বাসায়ীদের একাংশ। তাঁদের বক্তব্য় বারবার স্থান বদলে ব্য়বসার ক্ষতি হচ্ছে। পাশাপাশি, ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোরও দাবি তুলেছেন তাঁরা। সম্প্রতি হাওড়া জেলা প্রশাসন ও KMRCL-এর সঙ্গে ব্য়বসায়ী সমিতির বৈঠক হয়। কিন্তু তাতে সমাধান সূত্র বেরোয়নি। কিছুদিনের মধ্য়েই হাওড়া ময়দান থেকে এসপ্ল্য়ানেড পর্যন্ত রুটে, কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের কথা রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: HS Syllabus Change: ৪৭টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা, বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget