এক্সপ্লোর

Metro Rail Service : লক্ষ্মীপুজোয় বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রোরেল, জেনে নিন শেষ মেট্রোর সময়

অনেকগুলি বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা জানানো হল মেট্রো রেল কলকাতার তরফে। দুর্গাপুজোর সময়েও দিনভর ও সারা রাত ছিল মেট্রো পরিষেবার সুবিধে।              

কলকাতা : বুধবার, ১৬ অক্টোবর, লক্ষ্মী পুজো। উৎসবের মরসুমে লক্ষ্মী পুজোর দিনও মেট্রোরেল যাত্রীদের জন্য রাখল বিশেষ ব্যবস্থা। অনেকগুলি বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা জানানো হল মেট্রো রেল কলকাতার তরফে। 

হাওড়া - এসপ্ল্যানেড  পরিষেবা ( গ্রিন লাইন - ২ )

মেট্রো রেল সমাজমাধ্যমে ঘোষণা করেছে, গ্রিন লাইন - ২ তে বুধবার, লক্ষ্মীপুজোর দিন, সকাল ৭ টা থেকেই সার্ভিস শুরু হয়েছে এসপ্ল্যানেড থেকে। আর হাওড়া থেকে  এসপ্ল্যানেড প্রথম পরিষেবা ছিল সকাল ৭ টা ১০ এ। শেষ মেট্রো পাওয়া যাবে এসপ্ল্যানেড থেকে রাত ৯ টা ৪৪ এ। আর হাওড়া থেকে  এসপ্ল্যানেড শেষ মেট্রো সার্ভিস রাত ৯ টা ৫৪ মিনিটে।  মোট ১১৮ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে এই দিন। 

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পরিষেবা ( ব্লু লাইন )  

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৬ টা ৫০ এ। দমদম থেকে কবি সুভাষ গামী প্রথম মেট্রো ছেড়েছে ওই একই সময়ে। আবার দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো ছেড়েছে ৬ টা ৫৫ য়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো সকাল ৭ টায়। 

অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ  শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৮ এ ছাড়বে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো রাত সাড়ে ৯ টায়। দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো ছাড়বে ৯ টা ৪০ এ। আবার ওই একই সময়েই কবি সুভাষ থেকে দমদম শেষ মোট্রো ছাড়বে। 

সারাদিনে ব্লু লাইনে ১৯০ টি মেট্রো চলবে। 

শিয়ালদা - সেক্টর ৫ পরিষেবা ( গ্রিন লাইন ১ )

মোট ৯০ টি পরিষেবা এই দিন মিলবে এই লাইনে। রাত ৯ টা ৩৫ এ শিয়ালদা থেকে শেষ মেট্রো পাওয়া যাবে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৯ টা ৪০ মিনিটে। 

লক্ষ্মীপুজোয় যাঁদের কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, তাঁরা দিনভর পেয়ে যাবেন মেট্রো রেল পরিষেবা। এছাড়া পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবার সময়ে কোনও বদল নেই। দুর্গাপুজোর সময়েও দিনভর ও সারা রাত ছিল মেট্রো পরিষেবার সুবিধে।              

আরও পড়ুন : 

এদিনই মরা ছেলেকে পুকুরে স্নান করিয়ে ফিরে পেয়েছিলেন সওদাগর ! তারাপীঠে আজ মা-তারার আবির্ভাব তিথি             

 

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget